‘হাদি হত্যার বিচার না হলে, আমি হানজালার কোনো নিরাপত্তা নেই’

হাদি হত্যার বিচার না হলে আমাদের মতো হানজালার নিরাপত্তা কেউ দিতে পারবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা। বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। সংসদের অধিবেশনে সভাপতিত্ব করেন সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। হানজালা বলেন, ‘আজকে যেই সন্তানটা ন্যায়ের পক্ষে কথা বলেছিল, ইনসাফের আওয়াজ দিয়েছিল। সে আমাদের মতোই যুবক ছিল। তিনি (শহীদ শরিফ ওসমান হাদি) স্বপ্ন বুনেছিলেন, এক সুন্দর বাংলাদেশ করাবার। কিন্তু রাস্তার ভিতরে সেই স্বপ্ন থামিয়ে দেওয়া হয়েছে।’ তিনি বলেন, ‘যদি এই হত্যাকাণ্ডের বিচার না হয়, তাহলে আমাদের মতো হানজালার নিরাপত্তাও রাস্তায় কেউ দিতে পারবে না।' সংসদে স্পিকারের উদ্দেশে এই সংসদ সদস্য বলেন, ‘আপনার (স্পিকার) মাধ্যমে আমি বলতে চাই, হাদি হত্যার বিচার যেন সুনিশ্চিত করা হয়।’ এছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রীকে তিনি এই হত্যাকাণ্ডের যেন সঠিক বিচার করার নিশ্চিত করার জন্য আহ্বান জানান।

‘হাদি হত্যার বিচার না হলে, আমি হানজালার কোনো নিরাপত্তা নেই’

হাদি হত্যার বিচার না হলে আমাদের মতো হানজালার নিরাপত্তা কেউ দিতে পারবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা।

বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। সংসদের অধিবেশনে সভাপতিত্ব করেন সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

হানজালা বলেন, ‘আজকে যেই সন্তানটা ন্যায়ের পক্ষে কথা বলেছিল, ইনসাফের আওয়াজ দিয়েছিল। সে আমাদের মতোই যুবক ছিল। তিনি (শহীদ শরিফ ওসমান হাদি) স্বপ্ন বুনেছিলেন, এক সুন্দর বাংলাদেশ করাবার। কিন্তু রাস্তার ভিতরে সেই স্বপ্ন থামিয়ে দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘যদি এই হত্যাকাণ্ডের বিচার না হয়, তাহলে আমাদের মতো হানজালার নিরাপত্তাও রাস্তায় কেউ দিতে পারবে না।'

সংসদে স্পিকারের উদ্দেশে এই সংসদ সদস্য বলেন, ‘আপনার (স্পিকার) মাধ্যমে আমি বলতে চাই, হাদি হত্যার বিচার যেন সুনিশ্চিত করা হয়।’ এছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রীকে তিনি এই হত্যাকাণ্ডের যেন সঠিক বিচার করার নিশ্চিত করার জন্য আহ্বান জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow