হান্নান মাসউদকে নিয়ে নাহিদ ইসলামের পোস্ট

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদের পক্ষে সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এতে তিনি মাসউদকে নয়া বন্দোবস্তের লড়াকু প্রতিনিধি হিসেবে আখ্যায়িত করেন। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ১০ টার দিকে এই পোস্ট দেন তিনি।  পোস্টে নাহিদ ইসলাম উল্লেখ করেন, হাতিয়া দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাবশালী গোষ্ঠীর নিয়ন্ত্রণে ছিল এবং সেখানে জমিদারি শাসন চলেছে বলে অভিযোগ রয়েছে। তিনি লেখেন, বঙ্গোপসাগরের উত্তাল ঢেউয়ের মতো সাহসে গড়া আমাদের এই দ্বীপ জনপদ আজ গুটিকয়েক রাজনৈতিক গডফাদার আর মাফিয়াদের পৈত্রিক সম্পত্তিতে পরিণত হয়েছে। এই পরিস্থিতি পরিবর্তনে আব্দুল হান্নান মাসউদ কাজ করছেন বলেও দাবি করেন তিনি। নাহিদ ইসলাম আরও বলেন, জুলাইয়ের আন্দোলনের সময় মাসউদের ভূমিকা ছিল সোচ্চার ও দৃঢ়। তার ভাষ্য, হাতিয়ার মানুষকে দীর্ঘদিনের ভয় ও পরাধীনতা থেকে মুক্ত করতে তেজস্বী নেতৃত্ব প্রয়োজন। পোস্টে দাবি করা হয়, মাসউদ নির্বাচিত হলে নদীভাঙন রোধে স্থায়ী সমাধান, চরাঞ্চলের মান

হান্নান মাসউদকে নিয়ে নাহিদ ইসলামের পোস্ট

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদের পক্ষে সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এতে তিনি মাসউদকে নয়া বন্দোবস্তের লড়াকু প্রতিনিধি হিসেবে আখ্যায়িত করেন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ১০ টার দিকে এই পোস্ট দেন তিনি। 

পোস্টে নাহিদ ইসলাম উল্লেখ করেন, হাতিয়া দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাবশালী গোষ্ঠীর নিয়ন্ত্রণে ছিল এবং সেখানে জমিদারি শাসন চলেছে বলে অভিযোগ রয়েছে। তিনি লেখেন, বঙ্গোপসাগরের উত্তাল ঢেউয়ের মতো সাহসে গড়া আমাদের এই দ্বীপ জনপদ আজ গুটিকয়েক রাজনৈতিক গডফাদার আর মাফিয়াদের পৈত্রিক সম্পত্তিতে পরিণত হয়েছে। এই পরিস্থিতি পরিবর্তনে আব্দুল হান্নান মাসউদ কাজ করছেন বলেও দাবি করেন তিনি।

নাহিদ ইসলাম আরও বলেন, জুলাইয়ের আন্দোলনের সময় মাসউদের ভূমিকা ছিল সোচ্চার ও দৃঢ়। তার ভাষ্য, হাতিয়ার মানুষকে দীর্ঘদিনের ভয় ও পরাধীনতা থেকে মুক্ত করতে তেজস্বী নেতৃত্ব প্রয়োজন।

পোস্টে দাবি করা হয়, মাসউদ নির্বাচিত হলে নদীভাঙন রোধে স্থায়ী সমাধান, চরাঞ্চলের মানুষের ভূমির অধিকার নিশ্চিত করা, যোগাযোগ ও বিদ্যুৎ ব্যবস্থার সংস্কার এবং হাতিয়াকে আধুনিক পর্যটন ও মৎস্যকেন্দ্রে রূপান্তরের উদ্যোগ নেওয়া হবে।

সবশেষে শাপলা কলি প্রতীকে ভোট দিয়ে আব্দুল হান্নান মাসউদকে বিজয়ী করার আহ্বান জানান নাহিদ ইসলাম।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow