হাভার্টজ ঝড়ে উচ্ছ্বসিত জার্মানি, সমালোচকদের জবাব বিশ্বকাপের মঞ্চেই

ফিফা ফুটবল বিশ্বকাপের শুরুতেই দুর্দান্ত পারফরম্যান্স করে নতুন করে আলোচনায় উঠে এসেছেন কাই হাভার্টজ। কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত করার ম্যাচে জোড়া গোল করে জার্মানির বড় জয়ের অন্যতম নায়ক ছিলেন এই ফরোয়ার্ড। তার এই পারফরম্যান্সের পর সামাজিক যোগাযোগমাধ্যমে জার্মান সমর্থকদের মাঝে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। অনেকেই লিখেছেন, ‘সে আসলেই একজন টপ প্লেয়ার’ আবার কেউ কেউ মনে করছেন দীর্ঘদিনের সমালোচনার যথাযথ জবাব দিয়েছেন হাভার্টজ। বিশ্বকাপ শুরুর আগে হাভার্টজকে নিয়ে প্রশ্ন কম ছিল না। জাতীয় দলে তার ধারাবাহিকতা এবং প্রথম একাদশে জায়গা নিয়ে চলছিল বিতর্ক। তবে কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির উদ্বোধনী ম্যাচেই তিনি দেখিয়ে দিলেন কেন কোচ হুলিয়ান নাগেলসমান তার ওপর আস্থা রেখেছেন। জোড়া গোলের সুবাদে গোল্ডেন বুটের লড়াইয়েও নিজের নাম তুলে ফেলেছেন এই আর্সেনাল তারকা। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর এবার ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে। কুরাসাওয়ের বিপক্ষে দাপুটে জয় সেই মিশনের শক্তিশালী বার্তা হিসেবেই দেখা হচ্ছে। হাভার্টজের সঙ্গে জামাল মুসিয়ালা, ফ্লোরিয়ান উইর্টজ ও অন্যান্য আক্র

হাভার্টজ ঝড়ে উচ্ছ্বসিত জার্মানি, সমালোচকদের জবাব বিশ্বকাপের মঞ্চেই

ফিফা ফুটবল বিশ্বকাপের শুরুতেই দুর্দান্ত পারফরম্যান্স করে নতুন করে আলোচনায় উঠে এসেছেন কাই হাভার্টজ। কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত করার ম্যাচে জোড়া গোল করে জার্মানির বড় জয়ের অন্যতম নায়ক ছিলেন এই ফরোয়ার্ড।

তার এই পারফরম্যান্সের পর সামাজিক যোগাযোগমাধ্যমে জার্মান সমর্থকদের মাঝে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। অনেকেই লিখেছেন, ‘সে আসলেই একজন টপ প্লেয়ার’ আবার কেউ কেউ মনে করছেন দীর্ঘদিনের সমালোচনার যথাযথ জবাব দিয়েছেন হাভার্টজ।

বিশ্বকাপ শুরুর আগে হাভার্টজকে নিয়ে প্রশ্ন কম ছিল না। জাতীয় দলে তার ধারাবাহিকতা এবং প্রথম একাদশে জায়গা নিয়ে চলছিল বিতর্ক। তবে কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির উদ্বোধনী ম্যাচেই তিনি দেখিয়ে দিলেন কেন কোচ হুলিয়ান নাগেলসমান তার ওপর আস্থা রেখেছেন। জোড়া গোলের সুবাদে গোল্ডেন বুটের লড়াইয়েও নিজের নাম তুলে ফেলেছেন এই আর্সেনাল তারকা।

চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর এবার ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে। কুরাসাওয়ের বিপক্ষে দাপুটে জয় সেই মিশনের শক্তিশালী বার্তা হিসেবেই দেখা হচ্ছে। হাভার্টজের সঙ্গে জামাল মুসিয়ালা, ফ্লোরিয়ান উইর্টজ ও অন্যান্য আক্রমণভাগের ফুটবলারদের সমন্বয় জার্মানিকে আরও ভয়ংকর করে তুলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

বিশ্বকাপের শুরুতেই এমন বিস্ফোরক পারফরম্যান্সের মাধ্যমে হাভার্টজ শুধু জার্মানিকে স্বস্তিই দেননি, বরং সমর্থকদের মনে নতুন করে শিরোপা জয়ের স্বপ্নও জাগিয়ে তুলেছেন।

টিটিটি/আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow