হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এসময় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে এক হাজার একশর বেশি শিশু। বুধবার (১ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। আরও পড়ুন দেশে তৈরি হচ্ছে বিশ্বমানের ইনসুলিন, দাম কমছে ১৮ শতাংশ এতে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১৬৭ শিশু। এসময়ে নতুন করে হামের উপসর্গ দেখা গেছে ৯৫১ শিশুর শরীরে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। আরও পড়ুন লাইসেন্স ফিরে পেতে পারে আদ্-দ্বীন হাসপাতাল এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৬২৬ শিশুর। নিশ্চিত হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ৯৩ শিশু। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৭১৯ শিশু মারা গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে ৮৫ হাজার ৫০৯ শিশু। এদের মধ্যে ৮১ হাজার ৮৮২ জন ছাড়পত্র পেয়ে ব
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এসময় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে এক হাজার একশর বেশি শিশু।
বুধবার (১ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১৬৭ শিশু। এসময়ে নতুন করে হামের উপসর্গ দেখা গেছে ৯৫১ শিশুর শরীরে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৬২৬ শিশুর। নিশ্চিত হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ৯৩ শিশু। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৭১৯ শিশু মারা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে ৮৫ হাজার ৫০৯ শিশু। এদের মধ্যে ৮১ হাজার ৮৮২ জন ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছে।
কেএসআর/
What's Your Reaction?

