হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭৭

বাংলাদেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া কোনো হাম রোগীর মৃত্যুর ঘটনা ঘটেনি। একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন এক হাজার ৩৭৭ জন। রোববার (৩১ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালনাগাদ হাম পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩২৪ জন শিশুর মধ্যে সন্দেহজনক হামের লক্ষণ শনাক্ত হয়েছে। চলতি বছরের ১৫ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০ হাজার ৯৩৬ জনে। এ ছাড়া গত একদিনে পরীক্ষায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ৫৩ জন। ফলে দেশে মোট নিশ্চিত হাম আক্রান্তের সংখ্যা বেড়ে ৯ হাজার ৪৯ জনে পৌঁছেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ১৫ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত সন্দেহজনক হামের কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬ হাজার ৮৮৬ জন। এদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫২ হাজার ৮৪১ জন। এদিকে, এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৪৯৫ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম রোগে প্রাণ হারিয়েছেন আরও ৯০ জন। স্বাস্থ্য অ

হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭৭

বাংলাদেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া কোনো হাম রোগীর মৃত্যুর ঘটনা ঘটেনি। একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন এক হাজার ৩৭৭ জন।

রোববার (৩১ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালনাগাদ হাম পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩২৪ জন শিশুর মধ্যে সন্দেহজনক হামের লক্ষণ শনাক্ত হয়েছে। চলতি বছরের ১৫ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০ হাজার ৯৩৬ জনে।

এ ছাড়া গত একদিনে পরীক্ষায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ৫৩ জন। ফলে দেশে মোট নিশ্চিত হাম আক্রান্তের সংখ্যা বেড়ে ৯ হাজার ৪৯ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ১৫ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত সন্দেহজনক হামের কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬ হাজার ৮৮৬ জন। এদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫২ হাজার ৮৪১ জন।

এদিকে, এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৪৯৫ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম রোগে প্রাণ হারিয়েছেন আরও ৯০ জন। স্বাস্থ্য অধিদপ্তর পরিস্থিতি মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার এবং প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow