হাম ও হামের উপসর্গে দেশে আরও ৩ শিশুর মৃত্যু

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ও হাম সন্দেহে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিল এবং বাকি দুজন হামে আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে। সোমবার (২০ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামে শিশুর মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যুর ঘটনাগুলো ঘটেছে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে। সারা দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় ১ হাজার ১৭০টি শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৪৬টি শিশু এবং তাদের ৩৮২টি শিশুই ঢাকা বিভাগের। এ সময়ে হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া ৮৬২টি শিশু গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে। এর মধ্যে রয়েছে ঢাকা বিভাগের ৩৭০ শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা গেছে মোট ২৪ হাজার ৭৭৬টি শিশুর মধ্যে। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ১৬ হাজার ১৭২টি শিশু। তাদের মধ্যে ৩ হাজার ৬১৭ শিশুর হাম শনাক্ত হয়।

হাম ও হামের উপসর্গে দেশে আরও ৩ শিশুর মৃত্যু

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ও হাম সন্দেহে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিল এবং বাকি দুজন হামে আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে।

সোমবার (২০ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামে শিশুর মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যুর ঘটনাগুলো ঘটেছে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে।

সারা দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় ১ হাজার ১৭০টি শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৪৬টি শিশু এবং তাদের ৩৮২টি শিশুই ঢাকা বিভাগের। এ সময়ে হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া ৮৬২টি শিশু গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে।

এর মধ্যে রয়েছে ঢাকা বিভাগের ৩৭০ শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা গেছে মোট ২৪ হাজার ৭৭৬টি শিশুর মধ্যে। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ১৬ হাজার ১৭২টি শিশু। তাদের মধ্যে ৩ হাজার ৬১৭ শিশুর হাম শনাক্ত হয়। আর হাসপাতাল থেকে ছাড়া পাওয়া রোগীর সংখ্যা ১৩ হাজার ২৫৮।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow