হাম প্রতিরোধে শিশু হাসপাতালে জিয়াউর রহমান ফাউন্ডেশনের লিফলেট বিতরণ
রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে হামের সংক্রমণ রোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)। শনিবার (১৮ এপ্রিল) বিকেল ৩টায় হাসপাতাল প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। তিনি বলেন, শিশুদের সুরক্ষায় হাম প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই। জিয়াউর রহমান ফাউন্ডেশন সবসময়ই সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা ও জনসচেতনতামূলক কাজে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। লিফলেট বিতরণকালে একাত্মতা পোষণ করে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মো. মাহবুবুল হক এবং উপ-পরিচালক ডা. মো. আজহারুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ডা. মো. আবুল কেনান, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক ডা. পারভেজ রেজা কাঁকন, অনুষ্ঠানের কো-অর্ডিনেটর ছিলেন ড্যাব শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট শাখার সাধারণ
রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে হামের সংক্রমণ রোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)।
শনিবার (১৮ এপ্রিল) বিকেল ৩টায় হাসপাতাল প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।
তিনি বলেন, শিশুদের সুরক্ষায় হাম প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই। জিয়াউর রহমান ফাউন্ডেশন সবসময়ই সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা ও জনসচেতনতামূলক কাজে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
লিফলেট বিতরণকালে একাত্মতা পোষণ করে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মো. মাহবুবুল হক এবং উপ-পরিচালক ডা. মো. আজহারুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ডা. মো. আবুল কেনান, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক ডা. পারভেজ রেজা কাঁকন, অনুষ্ঠানের কো-অর্ডিনেটর ছিলেন ড্যাব শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট শাখার সাধারণ সম্পাদক ডা. ফারুক আহমেদ, টিম লিডার ডা. ইমতিয়াজ উদ্দিন সাজিদ, অধ্যাপক ডা. গোলাম সারোয়ার বিদ্যুৎ, অধ্যাপক ডা. রুস্তম আলী মধু, ডা. এম এ কামাল, ডা. মশিউর রহমান রিপন, ডা. রেদোয়ান ফেরদৌস, ডা. আসিফ হান্নান, ডা. রাকিবুজ্জামান, ডা. হাসিব, ডা. সিদ্দিক, ডা. আল আমিন, ডা. মিজান, ডা. ফয়সাল, ডা. তারেক ও ডা. আবিদ উল্লাহসহ আরো অনেক চিকিৎসক। উপস্থিত চিকিৎসকরা হাসপাতালের বহির্বিভাগে আসা শিশুদের অভিভাবকদের হাতে হামের লক্ষণ ও করণীয় সম্বলিত লিফলেট তুলে দেন এবং নিয়মিত টিকাদানের পরামর্শ প্রদান করেন।
What's Your Reaction?