হালদায় অভিযানে ২৩০০ মিটার অবৈধ জাল জব্দ

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় হালদা নদীতে অভিযান চালিয়ে ২ হাজার ৩০০ মিটার অবৈধ জাল জব্দ করেছে উপজেলা মৎস্য দপ্তর। মা মাছের নিরাপদ প্রজনন পরিবেশ রক্ষা ও কার্পজাতীয় মাছ সংরক্ষণের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। শুক্রবার (২২ মে) সন্ধ্যা ৭টা থেকে দিবাগত রাত ১২টা পর্যন্ত নদীর নয়াহাট এলাকা থেকে গুমানমর্দন পর্যন্ত এ অভিযান চালানো হয়। উপজেলা মৎস্য দপ্তর সূত্র জানায়, অভিযানে নদীর বিভিন্ন স্থান থেকে চারটি অবৈধ জাল জব্দ করা হয়েছে। জব্দ করা জালগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৮০ হাজার টাকা। হাটহাজারী সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শওকত আলীর নেতৃত্বে অভিযানে হালদা প্রকল্পের পাহারাদার শহীদুল্লাহ, সেকান্দার, তানভীর ও মোতালেব অংশ নেন। মৎস্য দপ্তরের কর্মকর্তারা জানান, হালদা নদী দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র। নদীতে কার্পজাতীয় মাছের প্রজনন পরিবেশ রক্ষা এবং জীববৈচিত্র্য সংরক্ষণে নিষিদ্ধ জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। কর্মকর্তারা জানান , অবৈধভাবে মা মাছ শিকার ও ধ্বংসাত্মক জালের ব্যবহার বন্ধে অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি হালদা নদীকে মাছের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে সংরক্ষণে নজরদার

হালদায় অভিযানে ২৩০০ মিটার অবৈধ জাল জব্দ

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় হালদা নদীতে অভিযান চালিয়ে ২ হাজার ৩০০ মিটার অবৈধ জাল জব্দ করেছে উপজেলা মৎস্য দপ্তর। মা মাছের নিরাপদ প্রজনন পরিবেশ রক্ষা ও কার্পজাতীয় মাছ সংরক্ষণের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়।

শুক্রবার (২২ মে) সন্ধ্যা ৭টা থেকে দিবাগত রাত ১২টা পর্যন্ত নদীর নয়াহাট এলাকা থেকে গুমানমর্দন পর্যন্ত এ অভিযান চালানো হয়।

উপজেলা মৎস্য দপ্তর সূত্র জানায়, অভিযানে নদীর বিভিন্ন স্থান থেকে চারটি অবৈধ জাল জব্দ করা হয়েছে। জব্দ করা জালগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৮০ হাজার টাকা।

হাটহাজারী সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শওকত আলীর নেতৃত্বে অভিযানে হালদা প্রকল্পের পাহারাদার শহীদুল্লাহ, সেকান্দার, তানভীর ও মোতালেব অংশ নেন।

মৎস্য দপ্তরের কর্মকর্তারা জানান, হালদা নদী দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র। নদীতে কার্পজাতীয় মাছের প্রজনন পরিবেশ রক্ষা এবং জীববৈচিত্র্য সংরক্ষণে নিষিদ্ধ জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে।

কর্মকর্তারা জানান , অবৈধভাবে মা মাছ শিকার ও ধ্বংসাত্মক জালের ব্যবহার বন্ধে অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি হালদা নদীকে মাছের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে সংরক্ষণে নজরদারি আরও বাড়ানো হবে।

এমআরএএইচ/এএমএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow