হাসনাত আবদুল্লাহর পক্ষে গণমিছিল

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক, কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী হাসনাত আব্দুল্লাহর শাপলা কলি প্রতীক এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের আয়োজনে দেবিদ্বার মহিলা কলেজের সামনে থেকে গণমিছিলটি শুরু হয়। পরে মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দেবিদ্বার সুজাত আলী সরকারি কলেজ মাঠে গিয়ে শেষ হয়। গণমিছিলে অংশ নেন- জামায়াতের কুমিল্লা উত্তর জেলার সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, খেলাফত মজলিসের প্রার্থী মজিবুর রহমান ফরাজী, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রত্যাহারকৃত প্রার্থী মোফাজ্জল হোসেন, দেবিদ্বার উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শহিদুল ইসলাম, এনসিপির দেবিদ্বার উপজেলা যুগ্ম সমন্বয়ক জাহাঙ্গীর আলম, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক নাজমুল হাসান নাহিদ, দেবিদ্বার উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক সাইফুল ইসলাম শামীম, দেবিদ্বার পৌর জামায়াতের আমির ফেরদাউস আহম্মেদ এবং উপজেলা শিবির সভাপতি সাইফুল ইসলামসহ আরও নেতাকর্মীরা।

হাসনাত আবদুল্লাহর পক্ষে গণমিছিল

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক, কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী হাসনাত আব্দুল্লাহর শাপলা কলি প্রতীক এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের আয়োজনে দেবিদ্বার মহিলা কলেজের সামনে থেকে গণমিছিলটি শুরু হয়। পরে মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দেবিদ্বার সুজাত আলী সরকারি কলেজ মাঠে গিয়ে শেষ হয়।

গণমিছিলে অংশ নেন- জামায়াতের কুমিল্লা উত্তর জেলার সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, খেলাফত মজলিসের প্রার্থী মজিবুর রহমান ফরাজী, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রত্যাহারকৃত প্রার্থী মোফাজ্জল হোসেন, দেবিদ্বার উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শহিদুল ইসলাম, এনসিপির দেবিদ্বার উপজেলা যুগ্ম সমন্বয়ক জাহাঙ্গীর আলম, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক নাজমুল হাসান নাহিদ, দেবিদ্বার উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক সাইফুল ইসলাম শামীম, দেবিদ্বার পৌর জামায়াতের আমির ফেরদাউস আহম্মেদ এবং উপজেলা শিবির সভাপতি সাইফুল ইসলামসহ আরও নেতাকর্মীরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow