হাসপাতালের পার্কিং ব্যবস্থাপনা দেখতে আকস্মিক পরিদর্শনে চউক চেয়ারম্যান
চট্টগ্রাম নগরের যানজট নিরসনে হাসপাতালকেন্দ্রিক পার্কিং ব্যবস্থাপনা ও অনিয়মের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে সতর্ক করা হাসপাতালগুলোর অগ্রগতি সরেজমিনে দেখতে অকস্মাৎ পরিদর্শন করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। সোমবার (১৭ আগস্ট) রাত পৌনে ১১টার দিকে তিনি নগরের ন্যাশনাল হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় হাসপাতালের বেসমেন্টে পার্কিংয়ের জায়গা উন্মুক্ত করতে বিভিন্ন স্থাপনা অপসারণের কাজ চলতে দেখা যায়। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, এসব স্থাপনা সরিয়ে বেসমেন্টের জায়গাটি পার্কিংয়ের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। পরিদর্শনের সময় হাসপাতালের নির্ধারিত পার্কিংয়ের বাইরে সামনের অংশে বেশ কিছু মোটরসাইকেল পার্ক করা দেখতে পান চউক চেয়ারম্যান। এতে অসন্তোষ প্রকাশ করে তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে পার্কিং ব্যবস্থাপনা আরও সুশৃঙ্খল করার নির্দেশ দেন। এছাড়া হাসপাতালের প্রধান প্রবেশদ্বারের সামনে একটি গাড়িকে দীর্ঘসময় অবস্থান করতে দেখা যায়। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, একজন চিকিৎসককে নেওয়ার জন্য গাড়িটি অপেক্ষা করছিল। চউক চেয়ারম্যান বলেন, প্রবেশপথে দীর্ঘসময় গাড়ি অবস্থান করলে রোগী ও সাধারণ
চট্টগ্রাম নগরের যানজট নিরসনে হাসপাতালকেন্দ্রিক পার্কিং ব্যবস্থাপনা ও অনিয়মের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে সতর্ক করা হাসপাতালগুলোর অগ্রগতি সরেজমিনে দেখতে অকস্মাৎ পরিদর্শন করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন।
সোমবার (১৭ আগস্ট) রাত পৌনে ১১টার দিকে তিনি নগরের ন্যাশনাল হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় হাসপাতালের বেসমেন্টে পার্কিংয়ের জায়গা উন্মুক্ত করতে বিভিন্ন স্থাপনা অপসারণের কাজ চলতে দেখা যায়। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, এসব স্থাপনা সরিয়ে বেসমেন্টের জায়গাটি পার্কিংয়ের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
পরিদর্শনের সময় হাসপাতালের নির্ধারিত পার্কিংয়ের বাইরে সামনের অংশে বেশ কিছু মোটরসাইকেল পার্ক করা দেখতে পান চউক চেয়ারম্যান। এতে অসন্তোষ প্রকাশ করে তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে পার্কিং ব্যবস্থাপনা আরও সুশৃঙ্খল করার নির্দেশ দেন।
এছাড়া হাসপাতালের প্রধান প্রবেশদ্বারের সামনে একটি গাড়িকে দীর্ঘসময় অবস্থান করতে দেখা যায়। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, একজন চিকিৎসককে নেওয়ার জন্য গাড়িটি অপেক্ষা করছিল। চউক চেয়ারম্যান বলেন, প্রবেশপথে দীর্ঘসময় গাড়ি অবস্থান করলে রোগী ও সাধারণ মানুষের চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি যানজট সৃষ্টি হতে পারে। তাই জনসেবা ও স্বাভাবিক যানচলাচলে বিঘ্ন ঘটে— এমন কার্যক্রম থেকে বিরত থাকতে হাসপাতাল কর্তৃপক্ষকে আহ্বান জানান তিনি।
পরিদর্শন শেষে চউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন, হাসপাতালগুলোকে সতর্ক করার পর তাদের কার্যক্রমের অগ্রগতি দেখতে তিনি এ ধরনের অকস্মাৎ পরিদর্শন করছেন। এসব পরিদর্শনের বিষয়ে তার অফিস বা টিমের সদস্যদেরও আগে থেকে জানানো হয় না বলে জানান তিনি।
তিনি বলেন, নগরবাসীকে যানজট থেকে স্বস্তি দিতে কার্যক্রম অব্যাহত থাকবে। শুধু অভিযান পরিচালনা নয়, সতর্ক করার পর হাসপাতালগুলো নির্দেশনা কতটা বাস্তবায়ন করছে, সেটিও নিয়মিত পর্যবেক্ষণ করা হবে।
নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে চউক চেয়ারম্যান বলেন, হাসপাতালকেন্দ্রিক পার্কিং ব্যবস্থাপনা কিংবা অন্য কোনো অনিয়ম চোখে পড়লে তাকে সরাসরি জানানো যাবে। এ জন্য তিনি তার ব্যক্তিগত হটলাইন নম্বর ০১৯৯৮ ০৫৫ ৫৮০-এ যোগাযোগের অনুরোধ জানান।
What's Your Reaction?