হাসপাতালে দুর্নীতি বন্ধ করাই আমার প্রধান লক্ষ্য: শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুর্নীতি বন্ধ করা এবং স্বচ্ছতা নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য। আমরা যদি এগুলো বন্ধ করতে পারি, তাহলে হাসপাতাল আরও ভালোভাবে চলবে। শুক্রবার (২৬ জুন) দুপুরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ভৌগোলিক কারণে এই অঞ্চলের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল অনেক গুরুত্বপূর্ণ। এই মেডিকেল কলেজ হাসপাতালে যেসব অনিয়ম রয়েছে, সেগুলো আমাদের ঠিক করতে হবে। সর্বোপরি আমরা চাই আমাদের রোগীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে। রোগী হাসপাতালে এসে যদি সেবা না পায় এবং চিকিৎসা না পাওয়ার কারণে ঢাকায় স্থানান্তর করতে হয়, তাহলে সেটা হাসপাতালের অদক্ষতার মধ্যে পড়ে। হাসপাতালে দুর্নীতি বন্ধ করা এবং স্বচ্ছতা নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য থাকবে। আমরা যদি এগুলো বন্ধ করতে পারি, তাহলে হাসপাতাল আরও ভালোভাবে চলবে। আর এ জন্য কোনো আপস আমি করব না। কারণ, এটা আমার দায়বদ্ধতার মধ্যে পড়ে। শামা ওবায়েদ বলেন,

হাসপাতালে দুর্নীতি বন্ধ করাই আমার প্রধান লক্ষ্য: শামা ওবায়েদ
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুর্নীতি বন্ধ করা এবং স্বচ্ছতা নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য। আমরা যদি এগুলো বন্ধ করতে পারি, তাহলে হাসপাতাল আরও ভালোভাবে চলবে। শুক্রবার (২৬ জুন) দুপুরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ভৌগোলিক কারণে এই অঞ্চলের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল অনেক গুরুত্বপূর্ণ। এই মেডিকেল কলেজ হাসপাতালে যেসব অনিয়ম রয়েছে, সেগুলো আমাদের ঠিক করতে হবে। সর্বোপরি আমরা চাই আমাদের রোগীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে। রোগী হাসপাতালে এসে যদি সেবা না পায় এবং চিকিৎসা না পাওয়ার কারণে ঢাকায় স্থানান্তর করতে হয়, তাহলে সেটা হাসপাতালের অদক্ষতার মধ্যে পড়ে। হাসপাতালে দুর্নীতি বন্ধ করা এবং স্বচ্ছতা নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য থাকবে। আমরা যদি এগুলো বন্ধ করতে পারি, তাহলে হাসপাতাল আরও ভালোভাবে চলবে। আর এ জন্য কোনো আপস আমি করব না। কারণ, এটা আমার দায়বদ্ধতার মধ্যে পড়ে। শামা ওবায়েদ বলেন, বিগত দিনের মতো রাজনৈতিক দলের পরিচয় ব্যবহার করে কেউ যাতে হাসপাতালে অনৈতিক কর্মকাণ্ড বা পরিবেশ নষ্ট করতে না পারে, সেটা নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. হুমায়ূন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মাজাহারুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক মো. আফজাল হোসেন খান পলাশ, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী ইছা, ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. দিলরুবা জেবা, বিএমএর সাধারণ সম্পাদক ডা. আলী আকবর এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল। এ সময় হাসপাতালের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, কর্মকর্তা-কর্মচারী এবং বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow