হাসপাতালে ভর্তি মিল্টন খন্দকার, চাইলেন দোয়া

খ্যাতিমান গীতিকার মিল্টন খন্দকার দীর্ঘদিন ধরে কাঁধ, কোমর ও মেরুদণ্ডের সমস্যায় ভুগছেন। চিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ (২৯ জুন) সকাল ১১টার দিকে রাজধানীর আফতাব নগরের বিএলসিএস হাসপাতালে ভর্তি করা হয়েছে মিল্টন খন্দকারকে। সেখানে ডা. ইয়াকুব আলীর তত্ত্বাবধানে তার স্টেমসেল অপারেশন হওয়ার কথা রয়েছে। এ প্রসঙ্গে জাগো নিউজকে মিল্টন খন্দকার বলেন, ‘দীর্ঘদিন ধরে কাঁধে ও কোমরের ব্যথা অনুভব করছি। মেরুদণ্ডেও তীব্র সমস্যা। আজ (২৯ জুন) রাজধানীর আফতাব নগরের বিএলসিএস হাসপাতালে ভর্তি হয়েছি। এখানে ডা. ইয়াকুব আলীর তত্ত্বাবধানে অপারেশন (স্টেমসেল) হবে। আমার প্রিয়জন ও অনুরাগীদের কাছে দোয়া প্রার্থনা করছি। আমি যেন দ্রুত সুস্থ হয়ে ঘরে ফিরতে পারি।’ মিল্টন খন্দকার সুরকার ও সংগীত পরিচালক হিসেবেও সমাদর পেয়েছেন। তার গান গেয়ে পরিচিতি ও খ্যাতি পেয়েছেন দেশের অনেক শিল্পী। তিনি গান লেখার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও লাভ করেছেন। মিল্টন খন্দকার ‘আকাশেতে লক্ষ তারা, চাঁদ কিন্তু একটারে’, ‘রংচটা জিন্সের প্যান্ট পরা’, ‘পাথরে ফুল ফোটাবো শুধু ভালোবাসা দিয়ে’, ‘তোমরা কাউকে বলো না, এই তো প্রথম একটি মেয়ে আমার প্রেমে

হাসপাতালে ভর্তি মিল্টন খন্দকার, চাইলেন দোয়া

খ্যাতিমান গীতিকার মিল্টন খন্দকার দীর্ঘদিন ধরে কাঁধ, কোমর ও মেরুদণ্ডের সমস্যায় ভুগছেন। চিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ (২৯ জুন) সকাল ১১টার দিকে রাজধানীর আফতাব নগরের বিএলসিএস হাসপাতালে ভর্তি করা হয়েছে মিল্টন খন্দকারকে। সেখানে ডা. ইয়াকুব আলীর তত্ত্বাবধানে তার স্টেমসেল অপারেশন হওয়ার কথা রয়েছে।

এ প্রসঙ্গে জাগো নিউজকে মিল্টন খন্দকার বলেন, ‘দীর্ঘদিন ধরে কাঁধে ও কোমরের ব্যথা অনুভব করছি। মেরুদণ্ডেও তীব্র সমস্যা। আজ (২৯ জুন) রাজধানীর আফতাব নগরের বিএলসিএস হাসপাতালে ভর্তি হয়েছি। এখানে ডা. ইয়াকুব আলীর তত্ত্বাবধানে অপারেশন (স্টেমসেল) হবে। আমার প্রিয়জন ও অনুরাগীদের কাছে দোয়া প্রার্থনা করছি। আমি যেন দ্রুত সুস্থ হয়ে ঘরে ফিরতে পারি।’

মিল্টন খন্দকার সুরকার ও সংগীত পরিচালক হিসেবেও সমাদর পেয়েছেন। তার গান গেয়ে পরিচিতি ও খ্যাতি পেয়েছেন দেশের অনেক শিল্পী। তিনি গান লেখার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও লাভ করেছেন।

মিল্টন খন্দকার ‘আকাশেতে লক্ষ তারা, চাঁদ কিন্তু একটারে’, ‘রংচটা জিন্সের প্যান্ট পরা’, ‘পাথরে ফুল ফোটাবো শুধু ভালোবাসা দিয়ে’, ‘তোমরা কাউকে বলো না, এই তো প্রথম একটি মেয়ে আমার প্রেমে পড়েছে’, ‘এত ছোট জনম নিয়া জগতে আসিয়া, মেটে না মেটে না স্বাদ ভালোবাসিয়া’, ‘আমি যে তোমার কে, কাছে এসে নাও জেনে নাও’, ‘অঞ্জনা, হয়তো এ গান তুমি শুনছো না’-এমন অসংখ্য কালজয়ী ও শ্রোতাপ্রিয় গানের স্রষ্টা তিনি।

আরও পড়ুন:
তখন দেড় হাজার পেতাম, এক হাজার দিয়ে শুরু করেছি 
সরকারি গণমাধ্যমের শিল্পীর মর্যাদা পেলেন ভাইরাল সেই লায়লা বাউল 

শিল্পীর অসুস্থতার খবরে তার ভক্ত-অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত আরোগ্য কামনা করছেন। চিকিৎসকদের তত্ত্বাবধানে অপারেশনের পর সুস্থ হয়ে শিগগিরই স্বাভাবিক জীবনে ফিরবেন বলে আশাবাদী মিল্টন খন্দকার। তার খন্দকার আসল নাম ‘রাশেদুল হক’। তিনি ১৯৬৭ সালের ২৫ জুন কুষ্টিয়া শহরের থানাপাড়ায় জন্মগ্রহণ করেন।

এমএমএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow