হাসান জাহাঙ্গীরকে বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন মৌসুমী

অনেকদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। অভিনয়ে অনিয়মিত হলেও গত বছর তার অভিনীত ‘সুন্দরী পিএস চাই’ শিরোনামের একটি টেলিফিল্ম মুক্তি পায়। এতে সহশিল্পী হিসেবে ছিলেন হাসান জাহাঙ্গীর। টেলিফিল্মটি প্রচারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়ে-এই সহশিল্পীকেই নাকি বিয়ে করেছেন মৌসুমী। সম্প্রতি নিউইয়র্কের বাসা থেকে বিভিন্ন ইস্যুতে কথা বলতে গিয়ে বিয়ে সংক্রান্ত গুঞ্জন নিয়েও মুখ খুলেছেন মৌসুমী। বিয়ের গুঞ্জন প্রসঙ্গে তিনি বলেন, এ ধরনের প্রোপাগান্ডা নিয়ে কিছু বললেও মানুষ মিথ্যা খবরকেই বেশি উপভোগ করে। এসব ভিত্তিহীন খবর তার কাছে বিরক্তিকর এবং মূল্যহীন। তিনি স্পষ্ট করেন, এ ধরনের কোনো প্রচারণার মাধ্যমে তিনি ব্যক্তিগত প্রচার চান না। মৌসুমী ও হাসান জাহাঙ্গীর মৌসুমীর ভাষ্য, কিছু মানুষ ভিউ ও মনোযোগ পাওয়ার আশায় শিল্পীদের নাম ব্যবহার করে মনগড়া গল্প ছড়িয়ে থাকে। ফেসবুক পোস্ট বা ইউটিউব ভিডিওর মাধ্যমে মিথ্যাকে রংচং মিশিয়ে উপস্থাপন করা হয়, যাতে রিচ ও ভিউ বাড়ে। তার মতে, আইনের যথাযথ প্রয়োগ ও দৃষ্টান্তমূলক শাস্তি থাকলে এ ধরনের গুজব ছড়ানো কমে যেত।তিনি আরও বলেন, ব্যক্তিগত স্বা

হাসান জাহাঙ্গীরকে বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন মৌসুমী

অনেকদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। অভিনয়ে অনিয়মিত হলেও গত বছর তার অভিনীত ‘সুন্দরী পিএস চাই’ শিরোনামের একটি টেলিফিল্ম মুক্তি পায়। এতে সহশিল্পী হিসেবে ছিলেন হাসান জাহাঙ্গীর। টেলিফিল্মটি প্রচারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়ে-এই সহশিল্পীকেই নাকি বিয়ে করেছেন মৌসুমী।

সম্প্রতি নিউইয়র্কের বাসা থেকে বিভিন্ন ইস্যুতে কথা বলতে গিয়ে বিয়ে সংক্রান্ত গুঞ্জন নিয়েও মুখ খুলেছেন মৌসুমী। বিয়ের গুঞ্জন প্রসঙ্গে তিনি বলেন, এ ধরনের প্রোপাগান্ডা নিয়ে কিছু বললেও মানুষ মিথ্যা খবরকেই বেশি উপভোগ করে। এসব ভিত্তিহীন খবর তার কাছে বিরক্তিকর এবং মূল্যহীন। তিনি স্পষ্ট করেন, এ ধরনের কোনো প্রচারণার মাধ্যমে তিনি ব্যক্তিগত প্রচার চান না।

হাসান জাহাঙ্গীরকে বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন মৌসুমীমৌসুমী ও হাসান জাহাঙ্গীর

মৌসুমীর ভাষ্য, কিছু মানুষ ভিউ ও মনোযোগ পাওয়ার আশায় শিল্পীদের নাম ব্যবহার করে মনগড়া গল্প ছড়িয়ে থাকে। ফেসবুক পোস্ট বা ইউটিউব ভিডিওর মাধ্যমে মিথ্যাকে রংচং মিশিয়ে উপস্থাপন করা হয়, যাতে রিচ ও ভিউ বাড়ে। তার মতে, আইনের যথাযথ প্রয়োগ ও দৃষ্টান্তমূলক শাস্তি থাকলে এ ধরনের গুজব ছড়ানো কমে যেত।
তিনি আরও বলেন, ব্যক্তিগত স্বার্থে ভিউখোর কিছু মানুষ শিল্পীদের ব্যক্তিগত জীবন ক্ষতিগ্রস্ত করছে- যা অত্যন্ত দুঃখজনক।

এদিকে শোনা যাচ্ছে, মৌসুমী অভিনীত নতুন সিনেমা ‘অর্ধাঙ্গিনী’ মুক্তির অপেক্ষায়। প্রেক্ষাগৃহ বা ওটিটি প্ল্যাটফর্মে নয়, সিনেমাটি ইউটিউবে মুক্তি দেওয়ার কথা রয়েছে। যদিও এ বিষয়ে ভিন্ন ইঙ্গিত দিয়েছেন এই নায়িকা। পাশাপাশি যুক্তরাষ্ট্রে আরেকটি নাটকের শুটিং নিয়েও ব্যস্ত সময় পার করছেন তিনি।

এমআই/এমএমএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow