হাসান মাহমুদের ৪ উইকেট, পিছিয়ে থেকে দ্বিতীয়বার ব্যাটিংয়ে বাংলাদেশ
অস্ট্রেলিয়ার মূল দলের বিপক্ষে মাঠে নামার আগে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ। সেখানেও বেশ চাপে আছে টাইগাররা। প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়ার পর মেহেদী হাসান মিরাজের সেঞ্চুরিতে ভর করে ২৬৩ রান তুলেছিল বাংলাদেশ। জবাবে ৩৫৫ রানে অলআউট হয়েচে ক্রিকেট অস্ট্রেলিয়া। একটা সময় ১৩৯ রানে স্বাগতিকদের ৫ উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ। মনে হচ্ছিল, দুইশর আগে গুটিয়ে দিয়ে লিড নিতে পারবে। কিন্তু ট্যাগ উইলি দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়ে দলকে এগিয়ে দেন। ১৭৭ বলে ১৬ বাউন্ডারিতে ১৩০ রান করে শেষ ব্যাটার হিসেবে আউট হন তিনি। হাসান মাহমুদ নেন ৪টি উইকেট। ২টি করে উইকেট শিকার তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজের। একটি করে উইকেট পেয়েছেন খালেদ আহমেদ আর এবাদত হোসেন। ৯২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয়বার ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছে বাংলাদেশ। সাদমান ইসলাম ফিরে গেছেন ৬ রান করে। মুমিনুল হকও ৬ রানের বেশি করতে পারেননি। ২ উইকেটে ১৯ রান নিয়ে তৃতীয় দিনে খেলতে নামবে টাইগাররা। তানজিদ হাসান তামিম অপরাজিত আছেন ৭ রানে। এমএমআর
অস্ট্রেলিয়ার মূল দলের বিপক্ষে মাঠে নামার আগে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ। সেখানেও বেশ চাপে আছে টাইগাররা।
প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়ার পর মেহেদী হাসান মিরাজের সেঞ্চুরিতে ভর করে ২৬৩ রান তুলেছিল বাংলাদেশ। জবাবে ৩৫৫ রানে অলআউট হয়েচে ক্রিকেট অস্ট্রেলিয়া।
একটা সময় ১৩৯ রানে স্বাগতিকদের ৫ উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ। মনে হচ্ছিল, দুইশর আগে গুটিয়ে দিয়ে লিড নিতে পারবে।
কিন্তু ট্যাগ উইলি দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়ে দলকে এগিয়ে দেন। ১৭৭ বলে ১৬ বাউন্ডারিতে ১৩০ রান করে শেষ ব্যাটার হিসেবে আউট হন তিনি।
হাসান মাহমুদ নেন ৪টি উইকেট। ২টি করে উইকেট শিকার তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজের। একটি করে উইকেট পেয়েছেন খালেদ আহমেদ আর এবাদত হোসেন।
৯২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয়বার ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছে বাংলাদেশ। সাদমান ইসলাম ফিরে গেছেন ৬ রান করে। মুমিনুল হকও ৬ রানের বেশি করতে পারেননি। ২ উইকেটে ১৯ রান নিয়ে তৃতীয় দিনে খেলতে নামবে টাইগাররা। তানজিদ হাসান তামিম অপরাজিত আছেন ৭ রানে।
এমএমআর
What's Your Reaction?