হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ পর্যবেক্ষণে একটি বা একাধিক দেশকে বেছে নেবে যুক্তরাষ্ট্র

হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ প্রক্রিয়া পর্যবেক্ষণের জন্য কয়েকটি দেশের একটি তালিকায় সম্মত হয়েছে লেবানন ও ইসরায়েল। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া একটি চুক্তির আওতায় এই দেশগুলো নিরস্ত্রীকরণ প্রক্রিয়া যাচাই করতে পারে। শুক্রবার (৭ আগস্ট) বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। লেবাননের এক কর্মকর্তা জানান, উভয়পক্ষের কাছে গ্রহণযোগ্য নয়- এমন কয়েকটি দেশকে বাদ দেওয়ার পর এই তালিকা তৈরি করা হয়েছে। তবে তালিকায় কোন কোন দেশ রয়েছে বা মোট কতটি দেশ রয়েছে, তা তিনি জানাননি। চূড়ান্তভাবে একটি বা একাধিক দেশকে বেছে নেবে যুক্তরাষ্ট্র। রোমে যুক্তরাষ্ট্রের দূতাবাসে লেবানন ও ইসরায়েলি কর্মকর্তাদের বৈঠকে এই তালিকা তৈরি করা হয়। গত ২৬ জুন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া একটি চুক্তি বাস্তবায়নের অংশ হিসেবে এসব বৈঠক অনুষ্ঠিত হয়। ওই চুক্তিতে হিজবুল্লাহর নিরস্ত্রীকরণের সঙ্গে লেবানন থেকে ধাপে ধাপে ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়টি যুক্ত করা হয়েছে। নিরস্ত্রীকরণ প্রক্রিয়া একটি তৃতীয় পক্ষের মাধ্যমে যাচাই করার কথা রয়েছে। এর আগে রয়টার্স জানিয়েছিল, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই যাচাই প্রক্রিয়ায় ফ্রান্সকে রাখার বিষয়টি বাতিল করেছে। ইরান-

হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ পর্যবেক্ষণে একটি বা একাধিক দেশকে বেছে নেবে যুক্তরাষ্ট্র
হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ প্রক্রিয়া পর্যবেক্ষণের জন্য কয়েকটি দেশের একটি তালিকায় সম্মত হয়েছে লেবানন ও ইসরায়েল। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া একটি চুক্তির আওতায় এই দেশগুলো নিরস্ত্রীকরণ প্রক্রিয়া যাচাই করতে পারে। শুক্রবার (৭ আগস্ট) বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। লেবাননের এক কর্মকর্তা জানান, উভয়পক্ষের কাছে গ্রহণযোগ্য নয়- এমন কয়েকটি দেশকে বাদ দেওয়ার পর এই তালিকা তৈরি করা হয়েছে। তবে তালিকায় কোন কোন দেশ রয়েছে বা মোট কতটি দেশ রয়েছে, তা তিনি জানাননি। চূড়ান্তভাবে একটি বা একাধিক দেশকে বেছে নেবে যুক্তরাষ্ট্র। রোমে যুক্তরাষ্ট্রের দূতাবাসে লেবানন ও ইসরায়েলি কর্মকর্তাদের বৈঠকে এই তালিকা তৈরি করা হয়। গত ২৬ জুন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া একটি চুক্তি বাস্তবায়নের অংশ হিসেবে এসব বৈঠক অনুষ্ঠিত হয়। ওই চুক্তিতে হিজবুল্লাহর নিরস্ত্রীকরণের সঙ্গে লেবানন থেকে ধাপে ধাপে ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়টি যুক্ত করা হয়েছে। নিরস্ত্রীকরণ প্রক্রিয়া একটি তৃতীয় পক্ষের মাধ্যমে যাচাই করার কথা রয়েছে। এর আগে রয়টার্স জানিয়েছিল, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই যাচাই প্রক্রিয়ায় ফ্রান্সকে রাখার বিষয়টি বাতিল করেছে। ইরান-সমর্থিত হিজবুল্লাহ এই চুক্তির অংশ নয়। সংগঠনটি তাদের অস্ত্র সমর্পণের আহ্বানও প্রত্যাখ্যান করেছে। এদিকে যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি সামরিক অভিযান অব্যাহত রয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২ আগস্ট পর্যন্ত ইসরায়েলি হামলায় ৪ হাজার ৩৩৩ জন নিহত এবং ১২ হাজার ২৫০ জন আহত হয়েছেন। নিহত ও আহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow