হিলিতে বিকাশ কর্মীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই
দিনাজপুরের হিলিতে নাজমুল হোসেন (২৭) নামের এক বিকাশ কর্মীকে ছুরিকাঘাত করে দেড় লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যা ৭টায় উপজেলার জালালপুর ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত বিকাশ কর্মী নাজমুল হোসেন বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের দাউদপুর এলাকার সুলতান হোসেনের ছেলে। হাসপাতালে চিকিৎসাধীন নাজমুল হোসেন বলেন, ছাতনী চারমাথায় টাকা লেনদেন করে হিলিতে আসছিলাম। পথে জালালপুর ব্রিজ সংলগ্ন এলাকায় আসলে চলন্ত মোটরসাইকেল করে দুই ব্যক্তি পথ রোধ করে। এ সময় আমার শরীরে ছুরিকাঘাত করে কাছে থাকা টাকার ব্যাগ ছিনতাই করে নিয়ে যায় তারা। হাকিমপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সুজা মিয়া জানান, ছিনতাইয়ের ঘটনাটি জানার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। অপরাধীদের শনাক্ত করতে আশপাশের এলাকায় তৎপরতা শুরু হয়েছে। ছিনতাইকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে এবং টাকা উদ্ধারের চেষ্টা চলছে। মো. মাহাবুর রহমান/কেএইচকে/জেআইএম
দিনাজপুরের হিলিতে নাজমুল হোসেন (২৭) নামের এক বিকাশ কর্মীকে ছুরিকাঘাত করে দেড় লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যা ৭টায় উপজেলার জালালপুর ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত বিকাশ কর্মী নাজমুল হোসেন বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের দাউদপুর এলাকার সুলতান হোসেনের ছেলে।
হাসপাতালে চিকিৎসাধীন নাজমুল হোসেন বলেন, ছাতনী চারমাথায় টাকা লেনদেন করে হিলিতে আসছিলাম। পথে জালালপুর ব্রিজ সংলগ্ন এলাকায় আসলে চলন্ত মোটরসাইকেল করে দুই ব্যক্তি পথ রোধ করে। এ সময় আমার শরীরে ছুরিকাঘাত করে কাছে থাকা টাকার ব্যাগ ছিনতাই করে নিয়ে যায় তারা।
হাকিমপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সুজা মিয়া জানান, ছিনতাইয়ের ঘটনাটি জানার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। অপরাধীদের শনাক্ত করতে আশপাশের এলাকায় তৎপরতা শুরু হয়েছে। ছিনতাইকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে এবং টাকা উদ্ধারের চেষ্টা চলছে।
মো. মাহাবুর রহমান/কেএইচকে/জেআইএম
What's Your Reaction?