হুইপ নুরুদ্দিন অপুর নির্দেশে শরীয়তপুর জেলা ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সবুজ বাংলাদেশ বিনির্মাণে সরকারের ঘোষিত পাঁচ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করার লক্ষ্যে শরীয়তপুরে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে জেলা ছাত্রদল। জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর নির্দেশনায় এ কর্মসূচির উদ্বোধন করেন শরীয়তপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুর রহমান। বৃহস্পতিবার (১৪ মে) সকালে শরীয়তপুর সরকারি কলেজ প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির সূচনা করেন জেলা ছাত্রদলের নেতারা। প্রথম দিনেই কলেজ ক্যাম্পাসে প্রায় ৩০০টি গাছের চারা রোপণ করা হয়। আয়োজকরা জানান, পর্যায়ক্রমে জেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে এ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এ সময় উপস্থিত ছিলেন— জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক খান বাহাদুর আফজাল নুর, আতিকুর রহমান খান, পান্থ তালুকদার ও ইসহাক সরদার। এছাড়াও উপস্থিত ছিলেন- ছাত্রদল নেতা পারভেজ খান, ইমাম মোল্লা, ইরাদ মোল্লা, মাজহারুল ইসলাম সলিল, রিয়াজ আকন্দ, জুবায়ের ও আশিকসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। পরিবেশের ভারসাম্য রক্ষা, বায়ুদূষণ কমানো এ

হুইপ নুরুদ্দিন অপুর নির্দেশে শরীয়তপুর জেলা ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
সবুজ বাংলাদেশ বিনির্মাণে সরকারের ঘোষিত পাঁচ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করার লক্ষ্যে শরীয়তপুরে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে জেলা ছাত্রদল। জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর নির্দেশনায় এ কর্মসূচির উদ্বোধন করেন শরীয়তপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুর রহমান। বৃহস্পতিবার (১৪ মে) সকালে শরীয়তপুর সরকারি কলেজ প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির সূচনা করেন জেলা ছাত্রদলের নেতারা। প্রথম দিনেই কলেজ ক্যাম্পাসে প্রায় ৩০০টি গাছের চারা রোপণ করা হয়। আয়োজকরা জানান, পর্যায়ক্রমে জেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে এ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এ সময় উপস্থিত ছিলেন— জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক খান বাহাদুর আফজাল নুর, আতিকুর রহমান খান, পান্থ তালুকদার ও ইসহাক সরদার। এছাড়াও উপস্থিত ছিলেন- ছাত্রদল নেতা পারভেজ খান, ইমাম মোল্লা, ইরাদ মোল্লা, মাজহারুল ইসলাম সলিল, রিয়াজ আকন্দ, জুবায়ের ও আশিকসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। পরিবেশের ভারসাম্য রক্ষা, বায়ুদূষণ কমানো এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য দেশ গড়তে গাছ লাগানোর উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান খান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছি। আজ কলেজ ক্যাম্পাসে ৩০০টি চারা রোপণ করা হয়েছে, পর্যায়ক্রমে প্রতিটি ক্যাম্পাসে এ কার্যক্রম চালানো হবে। অপর যুগ্ম আহ্বায়ক খান বাহাদুর আফজাল নুর বলেন, দেশব্যাপী সবুজায়নের সরকার যে উদ্যোগ নেওয়া হয়েছে, আমরা তার ধারাবাহিকতা বজায় রাখবো। শরীয়তপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুর রহমান বলেন, এই উদ্যোগের মাধ্যমে শুধু গাছ লাগানোই নয়, বরং সেগুলোর সঠিক পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতেও কাজ করা হবে। পাশাপাশি সবুজায়নে সাধারণ শিক্ষার্থীসহ সব শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করার আহ্বান জানাই। সবুজায়নের এই উদ্যোগ পরিবেশ রক্ষা ও টেকসই ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow