হেরে যাওয়ায় ব্রাজিলের সমর্থকরা হতাশ: ক্রীড়া প্রতিমন্ত্রী 

বিশ্বকাপে নিজেদের দল হেরে যাওয়ায় বর্তমানে ব্রাজিল সমর্থকরা হতাশ বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। বৃহস্পতিবার (৯ জুলাই) জাতীয় সংসদে বেসরকারি সংসদ সদস্যদের ওপর উত্থাপিত বিল প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে একথা বলেন তিনি। বাংলাদেশে বিশ্বকাপের পরিস্থিতি তুলে ধরে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমানে বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল ঝড়ে আক্রান্ত। দেশের প্রত্যেক মানুষ, বিশেষ করে আমাদের যুবসমাজ বা ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে আমেজটা বেশি। বিভিন্ন মাধ্যমে সবাই ফুটবল উপভোগ করছেন।’  তিনি আরও বলেন, বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে দেশে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে যে উন্মাদনা বিরাজ করছে, তা যেন নিছক আনন্দময় থাকে এবং কোনোভাবেই যেন তা সহিংসতা বা প্রাণনাশের পর্যায়ে না পৌঁছায়। জাতীয় সংসদে দেশবাসীর প্রতি এমন আহ্বান জানান আমিনুল হক।   এসময় নিজেদের দল হেরে যাওয়ায় বর্তমানে ব্রাজিলের সাপোর্টাররা হতাশ বলেও মন্তব্য করেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘খেলা একটা আনন্দদায়ক বিষয়, এটা নিয়ে উন্মাদনা থাকবে, উৎসাহ থাকবে। ঘরে ঘরে ব্রাজিল-আর্জেন্টিনার যুদ্ধ চলমান রয়েছে। ব্রাজিল সাপোর্টাররা হতাশ, তা

হেরে যাওয়ায় ব্রাজিলের সমর্থকরা হতাশ: ক্রীড়া প্রতিমন্ত্রী 

বিশ্বকাপে নিজেদের দল হেরে যাওয়ায় বর্তমানে ব্রাজিল সমর্থকরা হতাশ বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। বৃহস্পতিবার (৯ জুলাই) জাতীয় সংসদে বেসরকারি সংসদ সদস্যদের ওপর উত্থাপিত বিল প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে একথা বলেন তিনি।

বাংলাদেশে বিশ্বকাপের পরিস্থিতি তুলে ধরে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমানে বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল ঝড়ে আক্রান্ত। দেশের প্রত্যেক মানুষ, বিশেষ করে আমাদের যুবসমাজ বা ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে আমেজটা বেশি। বিভিন্ন মাধ্যমে সবাই ফুটবল উপভোগ করছেন।’ 

তিনি আরও বলেন, বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে দেশে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে যে উন্মাদনা বিরাজ করছে, তা যেন নিছক আনন্দময় থাকে এবং কোনোভাবেই যেন তা সহিংসতা বা প্রাণনাশের পর্যায়ে না পৌঁছায়। জাতীয় সংসদে দেশবাসীর প্রতি এমন আহ্বান জানান আমিনুল হক।  

এসময় নিজেদের দল হেরে যাওয়ায় বর্তমানে ব্রাজিলের সাপোর্টাররা হতাশ বলেও মন্তব্য করেন তিনি।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘খেলা একটা আনন্দদায়ক বিষয়, এটা নিয়ে উন্মাদনা থাকবে, উৎসাহ থাকবে। ঘরে ঘরে ব্রাজিল-আর্জেন্টিনার যুদ্ধ চলমান রয়েছে। ব্রাজিল সাপোর্টাররা হতাশ, তাদের টিম হেরে গেছে। দেশে ব্রাজিল-আর্জেন্টিনার যে পরিবেশ, তা যেন আনন্দময় থাকে। এটাকে কেন্দ্র করে দেশে যেন প্রাণনাশের ঘটনা না ঘটে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘সারা দেশবাসীর কাছে একটা আহ্বান জানাতে চাই, আমরা দেখেছি এই বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে বেশ কিছু সহিংসতা ঘটেছে। বেশ কিছু জায়গায় বিশৃঙ্খলা তৈরি হয়েছে। আমার কাছে যে তথ্য আছে, তাতে ১০ জন মারা গেছে, এটা দুর্ভাগ্যজনক।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow