হেলিকপ্টারে চৌদ্দগ্রাম পৌঁছালেন কর্নেল অলি

কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনে জামায়াতের প্রার্থী কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নির্বাচনী জনসভায় যোগ দিতে হেলিকপ্টার করে চৌদ্দগ্রামে এসেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্ণেল অব. অলি আহমেদ বীরবিক্রম। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) নির্বাচনী এ জনসভায় অলি আহমেদকে ফুল দিয়ে স্বাগত জানান উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ বেলাল হোসাইন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সাবেক আমির ভিপি শাহাবুদ্দিন, পৌরসভা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ ইব্রাহিম, কেন্দ্রীয় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি মজিবুর রহমান ভুঁইয়া, উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আইয়ুব আলী ফরায়েজী, উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক মামুন মজুমদার, জামায়াত নেতা ভিপি জাহাঙ্গীর আলম প্রমুখ। অলি আহমেদ বিকেলে চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার স্কুল ও কলেজ মাঠে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. তাহেরের পক্ষে নির্বাচনী সভায় বক্তব্য রাখবেন। 

হেলিকপ্টারে চৌদ্দগ্রাম পৌঁছালেন কর্নেল অলি

কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনে জামায়াতের প্রার্থী কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নির্বাচনী জনসভায় যোগ দিতে হেলিকপ্টার করে চৌদ্দগ্রামে এসেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্ণেল অব. অলি আহমেদ বীরবিক্রম।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) নির্বাচনী এ জনসভায় অলি আহমেদকে ফুল দিয়ে স্বাগত জানান উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ বেলাল হোসাইন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সাবেক আমির ভিপি শাহাবুদ্দিন, পৌরসভা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ ইব্রাহিম, কেন্দ্রীয় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি মজিবুর রহমান ভুঁইয়া, উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আইয়ুব আলী ফরায়েজী, উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক মামুন মজুমদার, জামায়াত নেতা ভিপি জাহাঙ্গীর আলম প্রমুখ।

অলি আহমেদ বিকেলে চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার স্কুল ও কলেজ মাঠে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. তাহেরের পক্ষে নির্বাচনী সভায় বক্তব্য রাখবেন। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow