হোয়াটসঅ্যাপে একবার মেসেজ পড়লেই অদৃশ্য হয়ে যাবে
ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে নতুন একটি ফিচার নিয়ে কাজ করছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। বিভিন্ন প্রযুক্তি-বিষয়ক প্রতিবেদনে দাবি করা হয়েছে, খুব শিগগিরই অ্যাপটিতে ‘ভিউ ওয়ান্স টেক্সট মেসেজ’ সুবিধা যুক্ত হতে পারে। এর ফলে শুধু ছবি বা ভিডিও নয়, সাধারণ টেক্সট মেসেজও একবার দেখার পর অদৃশ্য হয়ে যাবে। বর্তমানে হোয়াটসঅ্যাপে ভিউ ওয়ান্স ফিচার ব্যবহার করে ছবি, ভিডিও এবং ভয়েস মেসেজ পাঠানো যায়। প্রাপক সেই কনটেন্ট একবার দেখার বা শোনার পর সেটি আর পুনরায় খোলা যায় না। পাশাপাশি এসব ফাইল সংরক্ষণ বা ফরওয়ার্ড করার ক্ষেত্রেও নির্দিষ্ট সীমাবদ্ধতা থাকে। নতুন তথ্য অনুযায়ী, একই ধরনের সুবিধা এবার টেক্সট মেসেজের ক্ষেত্রেও চালু হতে পারে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইটগুলোর দাবি, অ্যান্ড্রয়েডের একটি পরীক্ষামূলক সংস্করণে এই ফিচারের উপস্থিতির ইঙ্গিত পাওয়া গেছে। যদিও এখনও এটি সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়নি। প্রাথমিক তথ্য বলছে, ব্যবহারকারী যখন কোনো বার্তা পাঠাবেন, তখন সেন্ড বাটনে দীর্ঘক্ষণ চাপ দিলে অতিরিক্ত কিছু অপশন দেখা যেতে পারে। সেখানে ‘সেন্ড অ্যাজ ভিউ ওয়ান্স’ নামের একটি বিকল্প থাকতে
ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে নতুন একটি ফিচার নিয়ে কাজ করছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। বিভিন্ন প্রযুক্তি-বিষয়ক প্রতিবেদনে দাবি করা হয়েছে, খুব শিগগিরই অ্যাপটিতে ‘ভিউ ওয়ান্স টেক্সট মেসেজ’ সুবিধা যুক্ত হতে পারে। এর ফলে শুধু ছবি বা ভিডিও নয়, সাধারণ টেক্সট মেসেজও একবার দেখার পর অদৃশ্য হয়ে যাবে।
বর্তমানে হোয়াটসঅ্যাপে ভিউ ওয়ান্স ফিচার ব্যবহার করে ছবি, ভিডিও এবং ভয়েস মেসেজ পাঠানো যায়। প্রাপক সেই কনটেন্ট একবার দেখার বা শোনার পর সেটি আর পুনরায় খোলা যায় না। পাশাপাশি এসব ফাইল সংরক্ষণ বা ফরওয়ার্ড করার ক্ষেত্রেও নির্দিষ্ট সীমাবদ্ধতা থাকে।
নতুন তথ্য অনুযায়ী, একই ধরনের সুবিধা এবার টেক্সট মেসেজের ক্ষেত্রেও চালু হতে পারে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইটগুলোর দাবি, অ্যান্ড্রয়েডের একটি পরীক্ষামূলক সংস্করণে এই ফিচারের উপস্থিতির ইঙ্গিত পাওয়া গেছে। যদিও এখনও এটি সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়নি।
প্রাথমিক তথ্য বলছে, ব্যবহারকারী যখন কোনো বার্তা পাঠাবেন, তখন সেন্ড বাটনে দীর্ঘক্ষণ চাপ দিলে অতিরিক্ত কিছু অপশন দেখা যেতে পারে। সেখানে ‘সেন্ড অ্যাজ ভিউ ওয়ান্স’ নামের একটি বিকল্প থাকতে পারে। এই অপশন ব্যবহার করে পাঠানো মেসেজ প্রাপক মাত্র একবার পড়তে পারবেন। একবার খোলার পর বার্তাটি স্বয়ংক্রিয়ভাবে অদৃশ্য হয়ে যাবে।
বিশেষজ্ঞদের মতে, ওটিপি, ব্যাংকিং তথ্য, ব্যক্তিগত নম্বর কিংবা অন্যান্য সংবেদনশীল তথ্য আদান-প্রদানের ক্ষেত্রে এই ফিচার অত্যন্ত কার্যকর হতে পারে। কারণ মেসেজটি পরবর্তীতে আবার খুঁজে দেখার সুযোগ থাকবে না, ফলে তথ্য ফাঁস হওয়ার ঝুঁকিও কমবে।
শুধু এটিই নয়, হোয়াটসঅ্যাপ আরও একটি নতুন ‘স্পয়লার মেসেজ’ ফিচার নিয়েও কাজ করছে বলে জানা গেছে। এই সুবিধায় পাঠানো বার্তা প্রথমে ঝাপসা অবস্থায় দেখা যাবে। প্রাপক বার্তায় ট্যাপ না করা পর্যন্ত এর মূল লেখা দেখা যাবে না। ফলে জনসমাগমপূর্ণ স্থানে বা অন্যের উপস্থিতিতে চ্যাটের গোপনীয়তা আরও ভালোভাবে বজায় রাখা সম্ভব হবে।
যদিও মেটা বা হোয়াটসঅ্যাপ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো লঞ্চের তারিখ ঘোষণা করেনি, তবে ধারণা করা হচ্ছে প্রথমে বিটা ব্যবহারকারীদের মাধ্যমে ফিচারগুলোর পরীক্ষা চালানো হবে। সবকিছু ঠিক থাকলে পরবর্তী সময়ে বিশ্বব্যাপী ব্যবহারকারীদের জন্য এগুলো উন্মুক্ত করা হতে পারে। প্রাইভেসিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে হোয়াটসঅ্যাপের এই উদ্যোগ ব্যবহারকারীদের কাছে বেশ জনপ্রিয় হতে পারে বলে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।
- আরও পড়ুন
ব্যাকআপের জন্য নিজস্ব ক্লাউড ও পাসকি ফিচার আনছে হোয়াটসঅ্যাপ
হোয়াটসঅ্যাপ চ্যাট হ্যাকড হয়েছে বুঝবেন যেভাবে
কেএসকে
What's Your Reaction?