হোয়াটসঅ্যাপে নতুন ফিচার, গোপন তথ্য পাঠানো হবে আরও নিরাপদ
বর্তমানে শুধু ব্যক্তিগত আড্ডা নয়, অফিসিয়াল কাজ থেকে শুরু করে গুরুত্বপূর্ণ নথি আদান-প্রদানের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে হোয়াটসঅ্যাপ। তাই ব্যবহারকারীদের গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত নতুন নতুন ফিচার নিয়ে কাজ করছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্মটি। এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে নতুন ‘স্পয়লার মেসেজ’ ফিচার। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা এমন কিছু বার্তা পাঠাতে পারবেন, যা প্রথমে ব্লার অবস্থায় দেখা যাবে। প্রাপক চাইলে সেই মেসেজে ট্যাপ করে তবেই মূল লেখা দেখতে পারবেন। ফলে সংবেদনশীল বা ব্যক্তিগত তথ্য আরও নিরাপদে শেয়ার করা সম্ভব হবে। কী এই ‘স্পয়লার মেসেজ’ ফিচার? নতুন এই ফিচার চালু হলে নির্দিষ্ট মেসেজ পাঠানোর আগে সেটিকে ‘স্পয়লার’ হিসেবে মার্ক করা যাবে। এরপর সেই বার্তা প্রাপকের চ্যাটবক্সে ঝাপসা বা ব্লার আকারে পৌঁছাবে। মেসেজটি পড়তে হলে আলাদা করে সেটিতে ক্লিক করতে হবে। মূলত ব্যক্তিগত তথ্য, ওটিপি, ব্যাংক সংক্রান্ত তথ্য, ফোন নম্বর কিংবা গোপন বার্তা পাঠানোর ক্ষেত্রে এই ফিচারটি বেশ কার্যকর হতে পারে বলে মনে করা হচ্ছে। কীভাবে পাঠাবেন ‘স্পয়লার মেসেজ’? ১. প্রথমে হোয়াটসঅ্যাপে আপনার কাঙ্ক্ষিত মেসেজ লিখ
বর্তমানে শুধু ব্যক্তিগত আড্ডা নয়, অফিসিয়াল কাজ থেকে শুরু করে গুরুত্বপূর্ণ নথি আদান-প্রদানের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে হোয়াটসঅ্যাপ। তাই ব্যবহারকারীদের গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত নতুন নতুন ফিচার নিয়ে কাজ করছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্মটি। এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে নতুন ‘স্পয়লার মেসেজ’ ফিচার।
এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা এমন কিছু বার্তা পাঠাতে পারবেন, যা প্রথমে ব্লার অবস্থায় দেখা যাবে। প্রাপক চাইলে সেই মেসেজে ট্যাপ করে তবেই মূল লেখা দেখতে পারবেন। ফলে সংবেদনশীল বা ব্যক্তিগত তথ্য আরও নিরাপদে শেয়ার করা সম্ভব হবে।
কী এই ‘স্পয়লার মেসেজ’ ফিচার?
নতুন এই ফিচার চালু হলে নির্দিষ্ট মেসেজ পাঠানোর আগে সেটিকে ‘স্পয়লার’ হিসেবে মার্ক করা যাবে। এরপর সেই বার্তা প্রাপকের চ্যাটবক্সে ঝাপসা বা ব্লার আকারে পৌঁছাবে। মেসেজটি পড়তে হলে আলাদা করে সেটিতে ক্লিক করতে হবে।
মূলত ব্যক্তিগত তথ্য, ওটিপি, ব্যাংক সংক্রান্ত তথ্য, ফোন নম্বর কিংবা গোপন বার্তা পাঠানোর ক্ষেত্রে এই ফিচারটি বেশ কার্যকর হতে পারে বলে মনে করা হচ্ছে।
কীভাবে পাঠাবেন ‘স্পয়লার মেসেজ’?
১. প্রথমে হোয়াটসঅ্যাপে আপনার কাঙ্ক্ষিত মেসেজ লিখুন।
২. এরপর মেসেজটি সিলেক্ট করে ধরে রাখুন।
৩. উপরের থ্রি-ডট মেনুতে ক্লিক করুন।
৪. সেখানে থাকা ‘Spoiler’ অপশন নির্বাচন করুন।
৫. এরপর মেসেজটি পাঠিয়ে দিন।
প্রাপক মেসেজটি পাওয়ার পর সেটি প্রথমে ব্লার অবস্থায় দেখবেন। মেসেজে ট্যাপ করলেই কেবল সম্পূর্ণ লেখা দেখা যাবে।
কেন এই ফিচারব এতটা গুরুত্বপূর্ণ
ডিজিটাল যোগাযোগের এই সময়ে অনেকেই হোয়াটসঅ্যাপে গুরুত্বপূর্ণ তথ্য আদান-প্রদান করেন। ফলে গোপনীয়তা রক্ষার বিষয়টি আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ‘স্পয়লার মেসেজ’ ফিচার চালু হলে ব্যবহারকারীরা আরও নিশ্চিন্তে সংবেদনশীল তথ্য পাঠাতে পারবেন।
এর আগে হোয়াটসঅ্যাপ ডিসঅ্যাপিয়ারিং মেসেজ, চ্যাট লক, স্ক্রিনশট ব্লকিংসহ একাধিক প্রাইভেসি ফিচার যুক্ত করেছে। নতুন এই ফিচারটিও ব্যবহারকারীদের নিরাপত্তা আরও এক ধাপ এগিয়ে নেবে বলেই মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা।
- আরও পড়ুন
ব্যাকআপের জন্য নিজস্ব ক্লাউড ও পাসকি ফিচার আনছে হোয়াটসঅ্যাপ
হোয়াটসঅ্যাপ চ্যাট হ্যাকড হয়েছে বুঝবেন যেভাবে
কেএসকে
What's Your Reaction?