হোয়াটসঅ্যাপ প্রধানের পদ ছাড়লেন ক্যাথকার্ট, দায়িত্বে কুনাল শাহ

দীর্ঘ প্রায় সাত বছরের নেতৃত্ব শেষে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ প্রধানের পদ থেকে সরে দাঁড়ালেন উইল ক্যাথকার্ট। তার নেতৃত্বে বিশ্বের তিন বিলিয়নেরও বেশি ব্যবহারকারীর কাছে এন্ড-টু-এন্ড এনক্রিপটেড যোগাযোগসেবা পৌঁছে দেয় অ্যাপটি, যা বৈশ্বিক প্রযুক্তি দুনিয়ায় অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্যাথকার্টের স্থলাভিষিক্ত হচ্ছেন ভারতীয় ফিনটেক প্রতিষ্ঠান সিআরইড-এর প্রতিষ্ঠাতা কুনাল শাহ। নতুন দায়িত্ব গ্রহণের মাধ্যমে তিনি বিশ্বের সবচেয়ে বড় মেসেজিং অ্যাপগুলোর একটির নেতৃত্বে আসছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে উইল ক্যাথকার্ট জানান, বর্তমানে হোয়াটসঅ্যাপ তার ইতিহাসের সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে। এ কারণেই তিনি দায়িত্ব ছাড়ার জন্য এটিকেই উপযুক্ত সময় বলে মনে করেছেন। ব্যক্তিগত সিদ্ধান্ত হিসেবেই তিনি সরে দাঁড়াচ্ছেন বলেও উল্লেখ করেন তিনি। হোয়াটসঅ্যাপের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস-এর বর্তমান চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ ফেসবুকে দেওয়া পোস্টে বলেন, ‘উইল ক্যাথকার্ট মাত্রই ঘোষণা করেছেন,

হোয়াটসঅ্যাপ প্রধানের পদ ছাড়লেন ক্যাথকার্ট, দায়িত্বে কুনাল শাহ
দীর্ঘ প্রায় সাত বছরের নেতৃত্ব শেষে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ প্রধানের পদ থেকে সরে দাঁড়ালেন উইল ক্যাথকার্ট। তার নেতৃত্বে বিশ্বের তিন বিলিয়নেরও বেশি ব্যবহারকারীর কাছে এন্ড-টু-এন্ড এনক্রিপটেড যোগাযোগসেবা পৌঁছে দেয় অ্যাপটি, যা বৈশ্বিক প্রযুক্তি দুনিয়ায় অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্যাথকার্টের স্থলাভিষিক্ত হচ্ছেন ভারতীয় ফিনটেক প্রতিষ্ঠান সিআরইড-এর প্রতিষ্ঠাতা কুনাল শাহ। নতুন দায়িত্ব গ্রহণের মাধ্যমে তিনি বিশ্বের সবচেয়ে বড় মেসেজিং অ্যাপগুলোর একটির নেতৃত্বে আসছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে উইল ক্যাথকার্ট জানান, বর্তমানে হোয়াটসঅ্যাপ তার ইতিহাসের সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে। এ কারণেই তিনি দায়িত্ব ছাড়ার জন্য এটিকেই উপযুক্ত সময় বলে মনে করেছেন। ব্যক্তিগত সিদ্ধান্ত হিসেবেই তিনি সরে দাঁড়াচ্ছেন বলেও উল্লেখ করেন তিনি। হোয়াটসঅ্যাপের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস-এর বর্তমান চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ ফেসবুকে দেওয়া পোস্টে বলেন, ‘উইল ক্যাথকার্ট মাত্রই ঘোষণা করেছেন, হোয়াটসঅ্যাপের নেতৃত্বে সাত বছর থাকার পর তিনি অ্যাপটির প্রধানের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। উইল মেটার সবচেয়ে গুরুত্বপূর্ণ ও কার্যকর নেতাদের একজন। তিনি হোয়াটসঅ্যাপকে ৩০০ কোটিরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে সহায়তা করেছেন এবং আমাদের কমিউনিটির জন্য গোপনীয়তার পক্ষে দৃঢ়ভাবে কাজ করেছেন।’ গত কয়েক বছরে সহযোগিতা ও অবদানের জন্য উইল ক্যাথকার্টের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মেটার সিইও বলেন, ‘উইল মেটার ভেতরে নতুন একটি দায়িত্বে যাচ্ছেন, যেখানে তিনি একেবারে শুরু থেকে নতুন পণ্য তৈরি করবেন। তার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যেতে পারব বলে আমি উচ্ছ্বসিত।’ হোয়াটসঅ্যাপের পরবর্তী প্রধান হিসেবে যোগ দেবেন কুনাল শাহ উল্লেখ জাকারবার্গ বলেন, ‘কুনাল সিআরইডি-কে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ প্রযুক্তি প্রতিষ্ঠানে পরিণত করেছেন। তার মধ্যে এমন নির্মাতা-মানসিকতা এবং বৈশ্বিক দৃষ্টিভঙ্গি রয়েছে, যা বিশ্বের সবচেয়ে বড় মেসেজিং অ্যাপ পরিচালনায় তাকে সফল হতে সাহায্য করবে। কোটি কোটি মানুষ এবং লাখো ব্যবসার জন্য হোয়াটসঅ্যাপকে আরও উন্নত সেবা হিসেবে গড়ে তোলার কাজ অব্যাহত রাখতে কুনালের সঙ্গে কাজ করার অপেক্ষায় আছি।’ নতুন প্রধান হিসেবে দায়িত্ব নিতে যাওয়া কুনাল শাহ ভারতের অন্যতম সফল প্রযুক্তি উদ্যোক্তা হিসেবে পরিচিত, যিনি ফিনটেক প্রতিষ্ঠান সিআরইড গড়ে তুলেছেন। হোয়াটসঅ্যাপের ব্যবহারকারী চাহিদা ও বৈশ্বিক পরিসরে সেবার প্রসারে তার গভীর বোঝাপড়া রয়েছে বলে জানিয়েছে প্ল্যাটফর্মটি। বিদায়ী প্রধান উইল ক্যাথকার্ট তার মেয়াদে হোয়াটসঅ্যাপে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত পরিবর্তন আনেন। এর মধ্যে ছিল বিভিন্ন ডিভাইসে এন্ড-টু-এন্ড এনক্রিপশন সম্প্রসারণ, গ্রুপ মেসেজিং নিরাপত্তা উন্নয়ন এবং কম্প্যানিয়ন ডিভাইসে সেবা চালুর মতো ফিচার। তার নেতৃত্বে হোয়টসঅ্যাপ ব্যবহারকারী সংখ্যা তিন বিলিয়ন অতিক্রম করে, যা এটিকে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মেসেজিং অ্যাপগুলোর একটিতে পরিণত করেছে। কেন পদ ছাড়ছেন ক্যাথকার্ট? নিজের বিবৃতিতে ক্যাথকার্ট বলেন, এটি সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত এবং এমন এক সময় তিনি সরে দাঁড়াচ্ছেন, যখন হোয়াটসঅ্যাপ সফলতার শীর্ষে রয়েছে। তিনি লিখেছেন, ‘আমরা যা গড়ে তুলেছি, তা নিয়ে আমি অত্যন্ত গর্বিত।’ একই সঙ্গে তিনি বিশ্বজুড়ে ব্যবহারকারীদের ব্যক্তিগত যোগাযোগের অধিকার রক্ষায় হোয়াটসঅ্যাপের প্রচেষ্টার কথাও উল্লেখ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow