হ্যাকারের কবলে জামায়াত সেক্রেটারির টেলিগ্রাম অ্যাকাউন্ট

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের পর মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) হ্যাকিংয়ের শিকার হয় দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের এক্স অ্যাকাউন্টও। এবার তার টেলিগ্রাম অ্যাকাউন্ট হ্যাক হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন মিয়া গোলাম পরওয়ারের ছেলে আহমাদ আতাউল্লাহ সালমান। ফেসবুক পোস্টে তিনি লেখেন, আব্বুর এক্স/টুইটার আইডিটি হ্যাক হয়েছে। তিনি আরও লেখেন, একটি চক্র নির্বাচনকে সামনে রেখে এই চক্রান্ত করছে। কেউ বিভ্রান্ত হবেন না। এর জবাব ১২ তারিখের ব্যালটের মাধ্যমে এই দেশের জনগণ দেবে ইনশাআল্লাহ। এএমএ

হ্যাকারের কবলে জামায়াত সেক্রেটারির টেলিগ্রাম অ্যাকাউন্ট

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের পর মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) হ্যাকিংয়ের শিকার হয় দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের এক্স অ্যাকাউন্টও। এবার তার টেলিগ্রাম অ্যাকাউন্ট হ্যাক হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন মিয়া গোলাম পরওয়ারের ছেলে আহমাদ আতাউল্লাহ সালমান।

jagonews24.com

ফেসবুক পোস্টে তিনি লেখেন, আব্বুর এক্স/টুইটার আইডিটি হ্যাক হয়েছে।

তিনি আরও লেখেন, একটি চক্র নির্বাচনকে সামনে রেখে এই চক্রান্ত করছে। কেউ বিভ্রান্ত হবেন না। এর জবাব ১২ তারিখের ব্যালটের মাধ্যমে এই দেশের জনগণ দেবে ইনশাআল্লাহ।

এএমএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow