হ্যাটট্রিক জয়ে সেমিফাইনালে কালবেলা, প্রতিপক্ষ ডেইলি স্টার

কুল বিএসজিএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টে অপ্রতিরোধ্য গতিতে ছুটছে দৈনিক কালবেলা। টানা তিন জয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে তারা।  টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে আজ বুধবার কালবেলা টাইব্রেকারে ৪-৩ গোলে পরাজয়ের স্বাদ উপহার দিয়েছে দৈনিক কালের কণ্ঠকে। আর তাতেই চলতি আসরে হ্যাটট্রিক ম্যাচ জিতে বিএসজেএ মিডিয়া কাপের শেষ চারের টিকিট নিশ্চিত করে টিম কালবেলা। এসএ টিভিকে হারিয়ে চলতি আসরের মিশন শুরু করা কালবেলা রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে এনটিভির বিপক্ষেও দাপুটে জয় তুলে নেয়। আজ কালের কণ্ঠের বিপক্ষেও শুরু থেকে দারুণ খেলে কালবেলা। কিন্তু নির্ধারিত সময়ে গোলের দেখা পায়নি কেউ। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে কালবেলার হয়ে গোল চারটি করেন যথাক্রমে শাহরিয়ার আহমেদ বাঁধন, কাজী রাজিব উদ্দিন পাপ্পু, মামুন হোসেন এবং গোলাম মোস্তফা।  বৃহস্পতিবার টুর্নামেন্টের সেমিফাইনালে কালবেলার প্রতিপক্ষ দ্য ডেইলি স্টার। কোয়ার্টার ফাইনালের ম্যাচে যারা ৪-২ গোলে পরাজিত করে ক্রিকফ্রেঞ্জিকে।   দিনের আরেক সেমিফাইনালে দীপ্ত টিভির মুখোমুখি হবে চ্যানেল আই। কোয়ার্টার ফাইনালে দীপ্ত টিভি ৩–১ গোলে পরাজিত করে স্টার

হ্যাটট্রিক জয়ে সেমিফাইনালে কালবেলা, প্রতিপক্ষ ডেইলি স্টার

কুল বিএসজিএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টে অপ্রতিরোধ্য গতিতে ছুটছে দৈনিক কালবেলা। টানা তিন জয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে তারা। 

টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে আজ বুধবার কালবেলা টাইব্রেকারে ৪-৩ গোলে পরাজয়ের স্বাদ উপহার দিয়েছে দৈনিক কালের কণ্ঠকে। আর তাতেই চলতি আসরে হ্যাটট্রিক ম্যাচ জিতে বিএসজেএ মিডিয়া কাপের শেষ চারের টিকিট নিশ্চিত করে টিম কালবেলা।

এসএ টিভিকে হারিয়ে চলতি আসরের মিশন শুরু করা কালবেলা রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে এনটিভির বিপক্ষেও দাপুটে জয় তুলে নেয়। আজ কালের কণ্ঠের বিপক্ষেও শুরু থেকে দারুণ খেলে কালবেলা। কিন্তু নির্ধারিত সময়ে গোলের দেখা পায়নি কেউ। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে কালবেলার হয়ে গোল চারটি করেন যথাক্রমে শাহরিয়ার আহমেদ বাঁধন, কাজী রাজিব উদ্দিন পাপ্পু, মামুন হোসেন এবং গোলাম মোস্তফা। 

বৃহস্পতিবার টুর্নামেন্টের সেমিফাইনালে কালবেলার প্রতিপক্ষ দ্য ডেইলি স্টার। কোয়ার্টার ফাইনালের ম্যাচে যারা ৪-২ গোলে পরাজিত করে ক্রিকফ্রেঞ্জিকে।
 
দিনের আরেক সেমিফাইনালে দীপ্ত টিভির মুখোমুখি হবে চ্যানেল আই। কোয়ার্টার ফাইনালে দীপ্ত টিভি ৩–১ গোলে পরাজিত করে স্টার নিউজকে। আরেক ম্যাচে চ্যানেল আই ২-১ গোলে হারায় দৈনিক যুগান্তরকে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow