হ্যাটট্রিক রেকর্ডের মুখে, অস্ট্রিয়া ম্যাচে কী কী নজির গড়তে পারেন মেসি?

ডালাস স্টেডিয়াম কি তৈরি রেকর্ডের ফুলঝুরি দেখার জন্য? আর মাত্র কয়েকঘণ্টা। বাংলাদেশ সময় রাত ১১টায় মাঠে নামবেন লিওনেল মেসি। প্রতিপক্ষ অস্ট্রিয়া। চলমান বিশ্বকাপে দ্বিতীয়বার মাঠে নামবেন আর্জেন্টিনার রাজপুত্র। আলজেরিয়ার বিপক্ষে অসাধারণ পারফরম্যান্সের পর আজ তার সামনে দ্বিতীয় ম্যাচ। সেই ম্যাচেই বিশ্বমঞ্চে প্রথমবার হ্যাটট্রিক করেন আর্জেন্টাইন অধিনায়ক। দেশের হয়ে ২০০তম ম্যাচকে স্মরণীয় করে রাখেন মেসি। তার পায়ে ভর করে প্রথম ম্যাচে তিন গোলে জেতে আর্জেন্টিনাও।  এবার হ্যাটট্রিক রেকর্ডের মুখে দাঁড়িয়ে মেসি। পরপর পাঁচ বিশ্বকাপে গোল পান। তারমধ্যে শেষ পাঁচ ম্যাচেই গোল। অস্ট্রিয়ার বিপক্ষে আর ১ গোল করলেই গড়বেন রেকর্ড। টানা ছয় বিশ্বকাপের ম্যাচে গোল করার নজির গড়বেন। ছুঁয়ে ফেলবেন ফ্রান্সের জাস্ট ফন্টেন এবং ব্রাজিলের জেয়ার জিনহোকে। তৃতীয় ফুটবলার হিসেবে বিশ্বকাপে এই অন্যন্য নজির গড়বেন মেসি। এছাড়াও বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের মালিক হবেন। ১৬টি গোল করে জার্মানির মিরোস্লাভ ক্লোসার সঙ্গে যৌথভাবে এক নম্বরে আছেন আর্জেন্টিনার তারকা। রাতে একটিমাত্র গোল করলেই ছাপিয়ে যাবেন। দখল করবেন শীর্ষস্থান।

হ্যাটট্রিক রেকর্ডের মুখে, অস্ট্রিয়া ম্যাচে কী কী নজির গড়তে পারেন মেসি?

ডালাস স্টেডিয়াম কি তৈরি রেকর্ডের ফুলঝুরি দেখার জন্য? আর মাত্র কয়েকঘণ্টা। বাংলাদেশ সময় রাত ১১টায় মাঠে নামবেন লিওনেল মেসি। প্রতিপক্ষ অস্ট্রিয়া। চলমান বিশ্বকাপে দ্বিতীয়বার মাঠে নামবেন আর্জেন্টিনার রাজপুত্র। আলজেরিয়ার বিপক্ষে অসাধারণ পারফরম্যান্সের পর আজ তার সামনে দ্বিতীয় ম্যাচ। সেই ম্যাচেই বিশ্বমঞ্চে প্রথমবার হ্যাটট্রিক করেন আর্জেন্টাইন অধিনায়ক। দেশের হয়ে ২০০তম ম্যাচকে স্মরণীয় করে রাখেন মেসি। তার পায়ে ভর করে প্রথম ম্যাচে তিন গোলে জেতে আর্জেন্টিনাও। 

এবার হ্যাটট্রিক রেকর্ডের মুখে দাঁড়িয়ে মেসি। পরপর পাঁচ বিশ্বকাপে গোল পান। তারমধ্যে শেষ পাঁচ ম্যাচেই গোল। অস্ট্রিয়ার বিপক্ষে আর ১ গোল করলেই গড়বেন রেকর্ড। টানা ছয় বিশ্বকাপের ম্যাচে গোল করার নজির গড়বেন। ছুঁয়ে ফেলবেন ফ্রান্সের জাস্ট ফন্টেন এবং ব্রাজিলের জেয়ার জিনহোকে। তৃতীয় ফুটবলার হিসেবে বিশ্বকাপে এই অন্যন্য নজির গড়বেন মেসি। এছাড়াও বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের মালিক হবেন। ১৬টি গোল করে জার্মানির মিরোস্লাভ ক্লোসার সঙ্গে যৌথভাবে এক নম্বরে আছেন আর্জেন্টিনার তারকা। রাতে একটিমাত্র গোল করলেই ছাপিয়ে যাবেন। দখল করবেন শীর্ষস্থান।

এই গোলেও একটি অন্যন্য নজির সৃষ্টি করার সম্ভাবনা রয়েছে। পেনাল্টি বক্সের বাইরে থেকে গোল করলে, বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি দূরপাল্লার শটে গোলের রেকর্ডও গড়বেন মেসি। ইতোমধ্যেই পাঁচটি করে ফেলেছেন। বিশ্বমঞ্চে এত লং রেঞ্জার গোল কারোর নেই। আলজেরিয়ার বিপক্ষে একাধিক মাইলফলক ছুঁয়ে ফেলবেন। ৩৮ বছর ৩৫৭ দিনে সবচেয়ে বর্ষীয়ান খেলোয়াড় হিসেবে হ্যাটট্রিক করেন। 

২০১৮ বিশ্বকাপে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর করা রেকর্ড ছাপিয়ে যান। গোল এবং অ্যাসিস্ট মিলে সংখ্যা ২৪। এছাড়াও রয়েছে একগুচ্ছ রেকর্ড। বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন মেসি। তার ম্যাচের সংখ্যা ২৭। সবচেয়ে বেশি মিনিট খেলেছেন (২৩৯৪)। ম্যাচসেরার পুরস্কারেও এগিয়ে আর্জেন্টিনার অধিনায়ক। ১২ বার ম্যাচের সেরা হন। সবচেয়ে বেশি সফল ড্রিবলের মালিকও তিনি (১২৫)। এছাড়াও প্রথম খেলোয়াড় হিসেবে ছয় বিশ্বকাপে খেলার নজির গড়েন। পরে তাকে ছুঁয়ে ফেলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। অস্ট্রিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় তুলে নিতে মরিয়া আর্জেন্টিনা। বিশেষ করে মেসি। ১৭তম গোল পেতে মরিয়া। ডালাসে আর কতগুলো নজির গড়বেন, সেটাই এখন ভক্ত-সমর্থকদের দেখার অপেক্ষা। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow