১০০ জাহাজ আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র

ইরানের ওপর আরোপিত নৌ অবরোধের মধ্যে যুক্তরাষ্ট্র ১০০টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করেছে এবং চারটি জাহাজ অচল করেছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। শনিবার সেন্টকম জানায়, ১৩ এপ্রিল থেকে শুরু হওয়া এই অভিযানে গত ছয় সপ্তাহে ১৫ হাজারের বেশি মার্কিন সেনা, নৌ ও বিমান সদস্য অংশ নিয়েছেন। একই সময়ে ২৬টি মানবিক সহায়তাবাহী জাহাজকে চলাচলের অনুমতিও দেওয়া হয়েছে। সেন্টকম প্রধান ব্র্যাড কুপার বলেন, এই অভিযানে ২০০টির বেশি মার্কিন যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ অংশ নিচ্ছে। এর মধ্যে রয়েছে ইউএসএস আব্রাহাম লিংকন ও ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপসহ আরও কয়েকটি যুদ্ধজাহাজ। তিনি জানান, ইরানের সব বন্দর ও উপকূলীয় এলাকায় প্রবেশ বা সেখান থেকে বের হওয়া সব দেশের জাহাজের ওপর এই অবরোধ কার্যকর রয়েছে। অন্যদিকে, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌ ইউনিট জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় তাদের তত্ত্বাবধানে ২৫টি জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে। বর্তমানে হরমুজ প্রণালিকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরান উভয়েই কড়াকড়ি আরোপ করেছে। যুক্তরাষ্ট্র ইরানি বন্দরে জাহাজ চলাচল ঠেকানোর চেষ্টা করছে, আর ইরানও বাণিজ্যিক জাহাজ

১০০ জাহাজ আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র

ইরানের ওপর আরোপিত নৌ অবরোধের মধ্যে যুক্তরাষ্ট্র ১০০টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করেছে এবং চারটি জাহাজ অচল করেছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

শনিবার সেন্টকম জানায়, ১৩ এপ্রিল থেকে শুরু হওয়া এই অভিযানে গত ছয় সপ্তাহে ১৫ হাজারের বেশি মার্কিন সেনা, নৌ ও বিমান সদস্য অংশ নিয়েছেন। একই সময়ে ২৬টি মানবিক সহায়তাবাহী জাহাজকে চলাচলের অনুমতিও দেওয়া হয়েছে।

সেন্টকম প্রধান ব্র্যাড কুপার বলেন, এই অভিযানে ২০০টির বেশি মার্কিন যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ অংশ নিচ্ছে। এর মধ্যে রয়েছে ইউএসএস আব্রাহাম লিংকন ও ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপসহ আরও কয়েকটি যুদ্ধজাহাজ।

তিনি জানান, ইরানের সব বন্দর ও উপকূলীয় এলাকায় প্রবেশ বা সেখান থেকে বের হওয়া সব দেশের জাহাজের ওপর এই অবরোধ কার্যকর রয়েছে।

অন্যদিকে, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌ ইউনিট জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় তাদের তত্ত্বাবধানে ২৫টি জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে।

বর্তমানে হরমুজ প্রণালিকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরান উভয়েই কড়াকড়ি আরোপ করেছে। যুক্তরাষ্ট্র ইরানি বন্দরে জাহাজ চলাচল ঠেকানোর চেষ্টা করছে, আর ইরানও বাণিজ্যিক জাহাজ চলাচলে সীমাবদ্ধতা বজায় রেখেছে।

বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল এই হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হয়।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow