১০ কেন্দ্রে এগিয়ে শফিকুল ইসলাম মাসুদ

পটুয়াখালী-২ (বাউফল) আসনে ভোট গণনায় এখন পর্যন্ত এগিয়ে রয়েছেন ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ। বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে দেখা যায়, মোট ১১৫টি ভোটকেন্দ্রের মধ্যে ১০টি কেন্দ্রের ভোট গণনা শেষে দাঁড়িপাল্লা প্রতীকে তিনি পেয়েছেন ৯ হাজার ৬৬২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী শহিদুল আলম তালুকদার ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬ হাজার ২৩ ভোট। অন্যদিকে হাতপাখা প্রতীকের প্রার্থী মালেক হোসেন পেয়েছেন ১ হাজার ৮২ ভোট। পটুয়াখালী-২ আসনে মোট ভোটার সংখ্যা তিন লাখ ১৫ হাজার ২৮২ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৬০ হাজার ৫০১ জন, নারী ভোটার এক লাখ ৫৪ হাজার ৭৭৯ জন এবং তৃতীয় ভোটার রয়েছেন দুজন। মাহমুদ হাসান রায়হান/এসআর/এমএন

১০ কেন্দ্রে এগিয়ে শফিকুল ইসলাম মাসুদ

পটুয়াখালী-২ (বাউফল) আসনে ভোট গণনায় এখন পর্যন্ত এগিয়ে রয়েছেন ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ।

বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে দেখা যায়, মোট ১১৫টি ভোটকেন্দ্রের মধ্যে ১০টি কেন্দ্রের ভোট গণনা শেষে দাঁড়িপাল্লা প্রতীকে তিনি পেয়েছেন ৯ হাজার ৬৬২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী শহিদুল আলম তালুকদার ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬ হাজার ২৩ ভোট। অন্যদিকে হাতপাখা প্রতীকের প্রার্থী মালেক হোসেন পেয়েছেন ১ হাজার ৮২ ভোট।

পটুয়াখালী-২ আসনে মোট ভোটার সংখ্যা তিন লাখ ১৫ হাজার ২৮২ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৬০ হাজার ৫০১ জন, নারী ভোটার এক লাখ ৫৪ হাজার ৭৭৯ জন এবং তৃতীয় ভোটার রয়েছেন দুজন।

মাহমুদ হাসান রায়হান/এসআর/এমএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow