১০ হাজার লোক নিয়ে ইফতার করলেন কাজিপুরের এমপি সেলিম রেজা

সিরাজগঞ্জের কাজিপুরে প্রায় ১০ হাজার নারী-পুরুষ নিয়ে একত্রে ইফতার করলেন সিরাজগঞ্জ-১ (কাজিপুর-সিরাজগঞ্জ সদর আংশিক) আসনের সংসদ সদস্য মো. সেলিম রেজা। ইফতার পূর্বে নব নির্বাচিত সংসদ সদস্য সেলিম রেজাকে চালিতাডাঙ্গা বি.বি.এন উচ্চ বিদ্যালয় মাঠে চালিতাডাঙ্গা মহিলা কলেজ ও আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজের উদ্যোগে সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা শেষে সংসদ সদস্য বাবা মরহুম আফজাল হোসেন সরকারের ৩৬তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, কাজিপুরে ৫৪ বছরের ইতিহাসের ভেঙ্গে বিএনপি থেকে এমপি হিসেবে আমাকে নির্বাচিত করা হয়েছে। তিনি বলেন, কাজিপুরকে মাদকমুক্ত করতে জিরো টলারেন্স গ্রহন করা হবে। কাজিপুরকে সন্ত্রাস ও চাঁদামুক্ত করা হবে। কাজিপুরের প্রতিটি মাদ্রাসা, কবরস্থান ও মন্দিরের সংস্কার করা হবে। সকল ভাল কাজে আমাকে সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতায় একটি সুন্দর ও উন্নয়নশীল কাজিপুর গড়ে তুলতে সক্ষম হবে। চালিতাডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজ ও চালিতাডাঙ্গা বি.বি.এন উচ্চ বিদ্যালয়ের সভাপতি অধ্যক্ষ মহসীন রেজার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে কাজিপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্র

১০ হাজার লোক নিয়ে ইফতার করলেন কাজিপুরের এমপি সেলিম রেজা

সিরাজগঞ্জের কাজিপুরে প্রায় ১০ হাজার নারী-পুরুষ নিয়ে একত্রে ইফতার করলেন সিরাজগঞ্জ-১ (কাজিপুর-সিরাজগঞ্জ সদর আংশিক) আসনের সংসদ সদস্য মো. সেলিম রেজা। ইফতার পূর্বে নব নির্বাচিত সংসদ সদস্য সেলিম রেজাকে চালিতাডাঙ্গা বি.বি.এন উচ্চ বিদ্যালয় মাঠে চালিতাডাঙ্গা মহিলা কলেজ ও আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজের উদ্যোগে সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা শেষে সংসদ সদস্য বাবা মরহুম আফজাল হোসেন সরকারের ৩৬তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, কাজিপুরে ৫৪ বছরের ইতিহাসের ভেঙ্গে বিএনপি থেকে এমপি হিসেবে আমাকে নির্বাচিত করা হয়েছে। তিনি বলেন, কাজিপুরকে মাদকমুক্ত করতে জিরো টলারেন্স গ্রহন করা হবে। কাজিপুরকে সন্ত্রাস ও চাঁদামুক্ত করা হবে। কাজিপুরের প্রতিটি মাদ্রাসা, কবরস্থান ও মন্দিরের সংস্কার করা হবে। সকল ভাল কাজে আমাকে সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতায় একটি সুন্দর ও উন্নয়নশীল কাজিপুর গড়ে তুলতে সক্ষম হবে।

চালিতাডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজ ও চালিতাডাঙ্গা বি.বি.এন উচ্চ বিদ্যালয়ের সভাপতি অধ্যক্ষ মহসীন রেজার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে কাজিপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ সংসদ সদস্য সেলিম রেজাকে ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow