১১ ও ১২ ফেব্রুয়ারি বন্ধ থাকবে আর্থিক প্রতিষ্ঠান
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি সারাদেশের সব ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এ বিষয়ে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ। এর আগে রোববার (১ ফেব্রুয়ারি) একদিনের জন্য সব তফসিলি ব্যাংক বন্ধ রাখার নির্দেশ দিয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৫ জানুয়ারির প্রজ্ঞাপন অনুযায়ী নির্বাচন ও গণভোট উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এ সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে দেশে কার্যরত সব আর্থিক প্রতিষ্ঠান ওই দুই দিন বন্ধ থাকবে। ফাইন্যান্স কোম্পানি আইন, ২০২৩-এর ৪১(২) ধারায় অর্পিত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে। ইএআর/এমএএইচ/
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি সারাদেশের সব ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এ বিষয়ে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ।
এর আগে রোববার (১ ফেব্রুয়ারি) একদিনের জন্য সব তফসিলি ব্যাংক বন্ধ রাখার নির্দেশ দিয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৫ জানুয়ারির প্রজ্ঞাপন অনুযায়ী নির্বাচন ও গণভোট উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এ সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে দেশে কার্যরত সব আর্থিক প্রতিষ্ঠান ওই দুই দিন বন্ধ থাকবে।
ফাইন্যান্স কোম্পানি আইন, ২০২৩-এর ৪১(২) ধারায় অর্পিত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে।
ইএআর/এমএএইচ/
What's Your Reaction?