১৩ ফেব্রুয়ারি থেকে দেশের উন্নয়ন শুরু হবে : সালাহউদ্দিন আহমদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আমার জন্মই হয়েছে এ দেশের উন্নয়ন ও সেবা করার জন্য। আগামী ১২ তারিখ সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হবে ও সারা দেশের মানুষ বিশ্বাস করে ভোটে বিএনপির সরকার প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। সরকার প্রতিষ্ঠা হলে ১৩ ফেব্রুয়ারি থেকেই দেশের উন্নয়ন শুরু হবে ও সুশাসন প্রতিষ্ঠিত হবে। সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চকরিয়া শহীদ আবদুল হামিদ পৌর বাস টার্মিনালে আয়োজিত নির্বাচনি শেষ জনসভায় বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। জনসভায় তিনি কক্সবাজারের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে ধানের শীষে ভোট চান। মন্ত্রী থাকাকালে চকরিয়া-পেকুয়ার উন্নয়ন তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, বদরখালী থেকে বমুবিলছড়ি এবং খুটাখালী থেকে রাজাখালী পর্যন্ত যত সেতু করেছি, তা গুনতে আমার প্রতিদ্বন্দ্বীর সাতদিন সময় লাগবে। এবার নির্বাচিত হলে আরও সেতু ও সড়ক নির্মাণ করা হবে। আঞ্চলিক সড়কগুলো মহাসড়কে পরিণত করা হবে। তিনি আরও বলেন, বিএনপি দেশের স্বাধীনতার পক্ষের শক্তি। যখনই গণতন্ত্র, সংবিধান ও সার্বভৌমত্ব বিপন্ন হয়েছে, বিএনপি তা রক্ষা করেছে। তাই দেশ রক্ষার স্বার্থে বিএনপি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আমার জন্মই হয়েছে এ দেশের উন্নয়ন ও সেবা করার জন্য। আগামী ১২ তারিখ সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হবে ও সারা দেশের মানুষ বিশ্বাস করে ভোটে বিএনপির সরকার প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। সরকার প্রতিষ্ঠা হলে ১৩ ফেব্রুয়ারি থেকেই দেশের উন্নয়ন শুরু হবে ও সুশাসন প্রতিষ্ঠিত হবে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চকরিয়া শহীদ আবদুল হামিদ পৌর বাস টার্মিনালে আয়োজিত নির্বাচনি শেষ জনসভায় বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। জনসভায় তিনি কক্সবাজারের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে ধানের শীষে ভোট চান।
মন্ত্রী থাকাকালে চকরিয়া-পেকুয়ার উন্নয়ন তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, বদরখালী থেকে বমুবিলছড়ি এবং খুটাখালী থেকে রাজাখালী পর্যন্ত যত সেতু করেছি, তা গুনতে আমার প্রতিদ্বন্দ্বীর সাতদিন সময় লাগবে। এবার নির্বাচিত হলে আরও সেতু ও সড়ক নির্মাণ করা হবে। আঞ্চলিক সড়কগুলো মহাসড়কে পরিণত করা হবে।
তিনি আরও বলেন, বিএনপি দেশের স্বাধীনতার পক্ষের শক্তি। যখনই গণতন্ত্র, সংবিধান ও সার্বভৌমত্ব বিপন্ন হয়েছে, বিএনপি তা রক্ষা করেছে। তাই দেশ রক্ষার স্বার্থে বিএনপিকে বিজয়ী করতে হবে।
এসময় সালাহউদ্দিন আহমদের সহধর্মিণী অ্যাডভোকেট হাসিনা আহমদ, তাদের পুত্র সাঈদ ইব্রাহিম আহমেদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামিম আরা স্বপ্না, চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
সায়ীদ আলমগীর/এমএন/এমএস
What's Your Reaction?