১৪ এপ্রিল : ইতিহাসে এই দিনে আলোচিত যত ঘটনা

কালের গহ্বরে হারিয়ে যায় সময়। আর এই সময়ে ঘটে চলে নানা ঘটনা। প্রজন্ম থেকে প্রজন্ম ইতিহাস চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস। ইতিহাসই আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। তবে সব ঘটনা ইতিহাসে ঠাঁই হয় না। আজ মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬। এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়- ঘটনাবলি ৬৫৯ - দিল্লির সিংহাসন দখলের জন্য আওরঙ্গজেব ও দারাশিকোর মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়। ১৮২৮ - ওয়েবস্টার তার অভিধানের প্রথম সংস্করণ কপিরাইটভুক্ত করেন। ১৮৯০ - প্যান আমেরিকা জোট প্রতিষ্ঠিত হয়। ১৯৪৪ - বম্বের (বর্তমানে মুম্বাই) ভিক্টোরিয়া ডাকে গোলাবারুদ ভর্তি জাহাজে বিস্ফোরণ, ১২ শতাধিক লোকের মৃত্যু। ১৯৫৮ - অরুণা আসফ আলী দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রথম নারী মেয়র নির্বাচিত। ১৯৬১ - কিউবা সরকারের বিরুদ্ধে সেদেশের বিপ্লবীদের অভিযান শুরু হয়। ১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় মাদাগাস্কার। ১৯৭৫ - বাংলাদেশে মওলানা

১৪ এপ্রিল : ইতিহাসে এই দিনে আলোচিত যত ঘটনা

কালের গহ্বরে হারিয়ে যায় সময়। আর এই সময়ে ঘটে চলে নানা ঘটনা। প্রজন্ম থেকে প্রজন্ম ইতিহাস চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস। ইতিহাসই আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। তবে সব ঘটনা ইতিহাসে ঠাঁই হয় না।

আজ মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬। এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়-

ঘটনাবলি

৬৫৯ - দিল্লির সিংহাসন দখলের জন্য আওরঙ্গজেব ও দারাশিকোর মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়।
১৮২৮ - ওয়েবস্টার তার অভিধানের প্রথম সংস্করণ কপিরাইটভুক্ত করেন।
১৮৯০ - প্যান আমেরিকা জোট প্রতিষ্ঠিত হয়।
১৯৪৪ - বম্বের (বর্তমানে মুম্বাই) ভিক্টোরিয়া ডাকে গোলাবারুদ ভর্তি জাহাজে বিস্ফোরণ, ১২ শতাধিক লোকের মৃত্যু।
১৯৫৮ - অরুণা আসফ আলী দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রথম নারী মেয়র নির্বাচিত।
১৯৬১ - কিউবা সরকারের বিরুদ্ধে সেদেশের বিপ্লবীদের অভিযান শুরু হয়।
১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় মাদাগাস্কার।
১৯৭৫ - বাংলাদেশে মওলানা ভাসানীর নেতৃত্বে ৬ দলীয় জোট গঠন।
১৯৮৬ - বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) প্রতিষ্ঠা।
১৯৮৮ - আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের লক্ষ্যে সোভিয়েত সরকার জেনেভা চুক্তি স্বাক্ষর করে।
২০০২ - ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজের বিরুদ্ধে অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পর তিনি দেশে ফিরে তার দায়িত্বভার নেন।

জন্ম

১৮৮৯ - ঐতিহাসিক আর্নল্ড জোসেফ টয়েনবি।
১৮৯১ - ভীমরাও রামজি আম্বেডকর হলেন একজন ভারতীয় জাতীয়তাবাদী, আইনজ্ঞ এবং ভারতের দলিত আন্দোলনের অন্যতম পুরোধা।
১৯০৪ - জন গিলগুড, ইংরেজ অভিনেতা ও মঞ্চ পরিচালক।
১৯০৭ - প্রভাস রায় স্বদেশী ও খিলাফত আন্দোলনের সঙ্গে যুক্ত রাজনৈতিক ব্যক্তিত্ব।
১৯০৭ - পূরণচাঁদ জোশী ভারতের কমিউনিস্ট আন্দোলনের প্রথম সারির নেতাদের একজন এবং প্রথম সচিব।
১৯২২ - আলি আকবর খান মাইহার ঘরানার ভারতীয় শাস্ত্রীয় সংগীত শিল্পী।
১৯৪৭ - সাযযাদ কাদির, প্রখ্যাত সাহিত্যিক ও সাংবাদিক।
১৯৬৪ - মান্না, চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক।

মৃত্যু

১৬৮০ - মারাঠা নেতা ছত্রপতি শিবাজী।
১৮৬৫ - যুক্তরাষ্ট্রের ১৬তম প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন আততায়ীর গুলিতে আহত হন।
১৯২৫ - জন সিঙ্গার সার্জেন্ট, আমেরিকান চিত্রশিল্পী।
১৯৩০ - ভ্লাদিমির মায়াকোভস্কি, রুশ এবং সোভিয়েত কবি, নাট্যকার, শিল্পী ও চলচ্চিত্র অভিনেতা।
১৯৬৩ - রাহুল সাংকৃত্যায়ন ভারতীয় সুপণ্ডিত ও স্বনামধন্য পর্যটক।
১৯৮৪ - অণিমা হোড় - একজন ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামী, শ্রমিকনেত্রী এবং সমাজকর্মী।
১৯৮৬ - নীতীন বসু ভারতের বিখ্যাত চলচ্চিত্র পরিচালক।
১৯৮৬ - ফরাসি ঔপন্যাসিক ও নারীবাদী সিমন দ্য বোভোয়ার।
২০২১ - আব্দুল মতিন খসরু, বাংলাদেশের সাবেক আইনমন্ত্রী।

ছুটি ও অন্যান্য

পহেলা বৈশাখ (বাংলাদেশ)

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow