১৫ ওভারেই দুইশ পার, ঝড় তুলে থামলেন স্যামসন
টানা তৃতীয় ম্যাচে সেঞ্চুরি মিস করলেন ভারতের ওপেনার সঞ্জু স্যামসন। ১৫ ওভারে দলীয় সংগ্রহ দুইশ পার করিয়ে ৮৯ রানে থেমেছেন তিনি। ১৫.১ ওভারে ভারতের সংগ্রহ এখন ২ উইকেটে ২০৩ রান। ফাইনালে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসের পাওয়ার প্লেতে রেকর্ড ৯২ রান সংগ্রহ করে ভারত। আসরজুড়ে ফর্মহীনতায় সমালোচনার শিকার হওয়া অভিষেক শর্মা ১৮ বলে ফিফটি করে নকআউটে দ্রুততম ফিফটির রেকর্ড করে নিয়েছেন নিজের। অভিষেক ফিরলেও ঝড় চালান স্যামসন ও ইশান। ১৫ ওভারে দুইশ ছাড়িয়ে যায় ভারতের দলীয় সংগ্রহ। অর্ধশতকের দেখা পান সঞ্জু স্যামসন ও ইশান কিষান দুজনেই। ৫ চার ও ৮ ছক্কায় নিশামের বলে আউট হওয়ার আগে ৮৯ রান করেন স্যামসন। ২৪ বলে ৫৪ রান করে অপরাজিত আছেন ইশান। আইএন
টানা তৃতীয় ম্যাচে সেঞ্চুরি মিস করলেন ভারতের ওপেনার সঞ্জু স্যামসন। ১৫ ওভারে দলীয় সংগ্রহ দুইশ পার করিয়ে ৮৯ রানে থেমেছেন তিনি। ১৫.১ ওভারে ভারতের সংগ্রহ এখন ২ উইকেটে ২০৩ রান।
ফাইনালে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসের পাওয়ার প্লেতে রেকর্ড ৯২ রান সংগ্রহ করে ভারত। আসরজুড়ে ফর্মহীনতায় সমালোচনার শিকার হওয়া অভিষেক শর্মা ১৮ বলে ফিফটি করে নকআউটে দ্রুততম ফিফটির রেকর্ড করে নিয়েছেন নিজের। অভিষেক ফিরলেও ঝড় চালান স্যামসন ও ইশান।
১৫ ওভারে দুইশ ছাড়িয়ে যায় ভারতের দলীয় সংগ্রহ। অর্ধশতকের দেখা পান সঞ্জু স্যামসন ও ইশান কিষান দুজনেই। ৫ চার ও ৮ ছক্কায় নিশামের বলে আউট হওয়ার আগে ৮৯ রান করেন স্যামসন।
২৪ বলে ৫৪ রান করে অপরাজিত আছেন ইশান।
আইএন
What's Your Reaction?