১৫ বছর বন্ধ থাকার পর মাগুরা-নড়াইল বাস চলাচল চালু

দীর্ঘ ১৫ বছর বন্ধ থাকার পর পুনরায় চালু হলো মাগুরা-নড়াইল সড়কে সরাসরি বাস চলাচল। মাগুরা জেলা বাস মিনিবাস মালিক গ্রুপ এবং এবং নড়াইল জেলা বাস মালিক সমিতির যৌথ উদ্যোগে সরাসরি এ বাস চলাচল শুরু হয়েছে। শনিবার (২০ জুন) দুপুরে মাগুরা শহরের চাউলিয়া বাসস্ট্যান্ড এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাগুরা-নড়াইল সড়কে সরাসরি বাস চলাচলের উদ্বোধন করেন মাগুরা ১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। জেলা বাস মিনিবাস মালিক গ্রুপের সভাপতি মীর আবু সাঈদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বাস মিনি বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ইসহাক মল্লিক, সাবেক সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিলন, সিনিয়র লাইন সম্পাদক মো. মতিয়ার রহমান, লাইন সম্পাদক মনিরুল ইসলাম, দপ্তর সম্পাদক মীর মোশারফ হোসেনসহ জেলা বাস মিনিবাস মালিক গ্রুপের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরিবহন সংশ্লিষ্টরা জানান, যাত্রীদের চাহিদা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে নিয়মিতভাবে এ রুটে বাস চলাচল অব্যাহত থাকবে। মো. মিনারুল ইসলাম জুয়েল/এনএইচআর/এএসএম

১৫ বছর বন্ধ থাকার পর মাগুরা-নড়াইল বাস চলাচল চালু

দীর্ঘ ১৫ বছর বন্ধ থাকার পর পুনরায় চালু হলো মাগুরা-নড়াইল সড়কে সরাসরি বাস চলাচল। মাগুরা জেলা বাস মিনিবাস মালিক গ্রুপ এবং এবং নড়াইল জেলা বাস মালিক সমিতির যৌথ উদ্যোগে সরাসরি এ বাস চলাচল শুরু হয়েছে।

শনিবার (২০ জুন) দুপুরে মাগুরা শহরের চাউলিয়া বাসস্ট্যান্ড এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাগুরা-নড়াইল সড়কে সরাসরি বাস চলাচলের উদ্বোধন করেন মাগুরা ১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান।

জেলা বাস মিনিবাস মালিক গ্রুপের সভাপতি মীর আবু সাঈদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বাস মিনি বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ইসহাক মল্লিক, সাবেক সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিলন, সিনিয়র লাইন সম্পাদক মো. মতিয়ার রহমান, লাইন সম্পাদক মনিরুল ইসলাম, দপ্তর সম্পাদক মীর মোশারফ হোসেনসহ জেলা বাস মিনিবাস মালিক গ্রুপের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিবহন সংশ্লিষ্টরা জানান, যাত্রীদের চাহিদা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে নিয়মিতভাবে এ রুটে বাস চলাচল অব্যাহত থাকবে।

মো. মিনারুল ইসলাম জুয়েল/এনএইচআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow