১৬ ছিনতাইকারী গ্রেপ্তার

সিলেটে চিরুনি অভিযানে ১৬ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সোমবার (৯ মার্চ) রাতভর নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া)-কে এম শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন। তারা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার গোপালপুর এলাকার রিমন আহমদ (৩৬), সিলেট নগরীর কাজিটুলা এলাকার শিহাব আহমেদ জগলু, দক্ষিণ কাজলশাহ এলাকার রিয়াজ আহমদ (২২), বাগবাড়ি নরসিংটিলা এলাকার বাবলু আহমদ (২৮), দক্ষিণ সুরমা উপজেলার মোমিনখলা এলাকার রাজু ইসলাম শফিক (২২), বরইকান্দি এলাকার মইনুল ইসলাম ডাইল (৩৮), চান্দাই শিববাড়ি এলাকার সুমন (২৫), গোলাপগঞ্জ উপজেলার দত্তরাইল নোয়াপাড়া এলাকার সাবুল আহমদ (২৫), পশ্চিম দত্তরাইল এলাকার সুহেল আহমদ (২১), সুনামগঞ্জের দিরাই উপজেলার সিকান্দরপুর এলাকার ইমন আহমদ (৩০), একই জেলার বিশ্বম্ভরপুর উপজেলার গামাইরতলা এলাকার নুরুল ইসলাম শুভ (২০), ফতেহপুর এলাকার দিব্য সরকার (২২), মধ্যনগর থানার সাউদপাড়া এলাকার রিপন মিয়া (৩২), মৌলভীবাজারের রাজনগর উপজেলার সুর

১৬ ছিনতাইকারী গ্রেপ্তার
সিলেটে চিরুনি অভিযানে ১৬ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সোমবার (৯ মার্চ) রাতভর নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া)-কে এম শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন। তারা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার গোপালপুর এলাকার রিমন আহমদ (৩৬), সিলেট নগরীর কাজিটুলা এলাকার শিহাব আহমেদ জগলু, দক্ষিণ কাজলশাহ এলাকার রিয়াজ আহমদ (২২), বাগবাড়ি নরসিংটিলা এলাকার বাবলু আহমদ (২৮), দক্ষিণ সুরমা উপজেলার মোমিনখলা এলাকার রাজু ইসলাম শফিক (২২), বরইকান্দি এলাকার মইনুল ইসলাম ডাইল (৩৮), চান্দাই শিববাড়ি এলাকার সুমন (২৫), গোলাপগঞ্জ উপজেলার দত্তরাইল নোয়াপাড়া এলাকার সাবুল আহমদ (২৫), পশ্চিম দত্তরাইল এলাকার সুহেল আহমদ (২১), সুনামগঞ্জের দিরাই উপজেলার সিকান্দরপুর এলাকার ইমন আহমদ (৩০), একই জেলার বিশ্বম্ভরপুর উপজেলার গামাইরতলা এলাকার নুরুল ইসলাম শুভ (২০), ফতেহপুর এলাকার দিব্য সরকার (২২), মধ্যনগর থানার সাউদপাড়া এলাকার রিপন মিয়া (৩২), মৌলভীবাজারের রাজনগর উপজেলার সুরিখাল কালাবাজার এলাকার জাবেদ ওরফে নেইমার (২৪), কুলাউড়া উপজেলার বরমচাল এলাকার আলাল হোসেন (২৩) এবং কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার লৌহগাঁও এলাকার জাকির হোসেন (২৭)। র‌্যাব-৯ এর মিডিয়া অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, মাহে রমজান ও পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সাম্প্রতিক সময়ে সিলেটে ছিনতাইকারী চক্রের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। ছিনতাইকারীরা অস্ত্রের ভয় দেখিয়ে নিরীহ মানুষের কাছ থেকে টাকা-পয়সা, ব্যাগ, মোবাইল ফোন ও স্বর্ণালংকারসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিয়ে জনজীবনে আতঙ্ক সৃষ্টি করছে। তিনি আরও বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব-৯ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে সোমবার রাতভর চিরুনি অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের ১৬ সদস্যকে আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow