১৬ বছরের কিশোরীর বিয়ে পড়িয়ে কারাগারে কাজি

শরীয়তপুরের নড়িয়ায় এক কিশোরীর বাল্যবিবাহ সম্পাদনের অভিযোগে এক নিকাহ রেজিস্ট্রারকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সোমবার (১৫ জুন) বিকালে উপজেলার মোক্তারেরচর ইউনিয়নের নয়ন মাদবর কান্দী এলাকায় এক ১৬ বছর বয়সি কিশোরীর বিয়ের আয়োজন করা হচ্ছিলো। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে নড়িয়া সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাকী দাসের নেতৃত্বে অভিযানে ১৬ বছর বয়সি এক কিশোরীর সঙ্গে ৩৬ বছর বয়সি এক ব্যক্তির বিয়ের আয়োজনের সত্যতা পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে বাল্যবিবাহ বন্ধ করে। এ সময় নিকাহ রেজিস্ট্রার মওলানা জাকির হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা এবং ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। ঘটনাস্থল থেকে বাল্যবিবাহ সম্পাদনের প্রমাণসহ একটি খসড়া রেজিস্টার খাতা জব্দ করা হয়েছে। এ ঘটনায় বর, তার বাবা-মা এবং স্থানীয় এক ইউপি সদস্যের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে প্রশাসন জানিয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল কাইয়ুম খান বলেন, ‘বাল্যবিবাহ একটি দণ্ডনীয় অপরাধ। এ ধরনের কর্মকাণ্ড প্

১৬ বছরের কিশোরীর বিয়ে পড়িয়ে কারাগারে কাজি

শরীয়তপুরের নড়িয়ায় এক কিশোরীর বাল্যবিবাহ সম্পাদনের অভিযোগে এক নিকাহ রেজিস্ট্রারকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সোমবার (১৫ জুন) বিকালে উপজেলার মোক্তারেরচর ইউনিয়নের নয়ন মাদবর কান্দী এলাকায় এক ১৬ বছর বয়সি কিশোরীর বিয়ের আয়োজন করা হচ্ছিলো। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে নড়িয়া সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাকী দাসের নেতৃত্বে অভিযানে ১৬ বছর বয়সি এক কিশোরীর সঙ্গে ৩৬ বছর বয়সি এক ব্যক্তির বিয়ের আয়োজনের সত্যতা পাওয়া যায়।

পরে ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে বাল্যবিবাহ বন্ধ করে। এ সময় নিকাহ রেজিস্ট্রার মওলানা জাকির হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা এবং ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

ঘটনাস্থল থেকে বাল্যবিবাহ সম্পাদনের প্রমাণসহ একটি খসড়া রেজিস্টার খাতা জব্দ করা হয়েছে। এ ঘটনায় বর, তার বাবা-মা এবং স্থানীয় এক ইউপি সদস্যের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে প্রশাসন জানিয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল কাইয়ুম খান বলেন, ‘বাল্যবিবাহ একটি দণ্ডনীয় অপরাধ। এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বিধান মজুমদার অনি/এফএ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow