১৭ অতিরিক্ত ডিআইজিকে বদলি

বাংলাদেশ পুলিশের সুপারনিউমারারি হিসেবে পদোন্নতিপ্রাপ্ত ১৭ অতিরিক্ত ডিআইজিকে বদলি করেছে সরকার। বুধবার (১৫ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, শিল্পাঞ্চল পুলিশের মোহাম্মদ আনোয়ার হোসেনকে অতিরিক্ত ডিআইজি হিসেবে পিবিআইতে, এসবির কামরুল হাসানকে মাহমুদকে অতিরিক্ত ডিআইজি হিসেবে এসবিতে, রংপুরের আরপিএমপির তোফায়েল আহমেদকে অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে রংপুরের আরপিএমপিতে, ডিএমপির উপপুলিশ কমিশনার সুফিয়ান আহমেদকে যুগ্ম কমিশনার হিসেবে ডিএমপিতে, সিআইডির মুহাম্মদ বাছির উদ্দিনকে অতিরিক্ত ডিআইজি হিসেবে সিআইডিতে, এসবির মনিরুজ্জামানকে অতিরিক্ত ডিআইজি হিসেবে এসবিতে ও চট্রগ্রাম সিএমপির উপপুলিশ কমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভুইয়াকে অতিরিক্ত ডিআইজি হিসেবে চট্রগ্রাম সিএমপিতে বদলি করা হয়েছে। এছাড়া পুলিশ সদর দপ্তরের মো. মাহবুবুল করিমকে অতিরিক্ত ডিআইজি হিসেবে পুলিশ সদর দপ্তরে, রাজশাহীর আরএমপির মো. আল মামুনকে অতিরিক্ত ডিআইজি হিসেবে আরএমপিতেই, নারায়ণগঞ্জ শিল্পাঞ্চল পুলিশ-৪ এর মোহা. আসাদুজ্জামানকে অতিরিক্ত ডিআইজি হিসেবে পুলিশ সদ

১৭ অতিরিক্ত ডিআইজিকে বদলি

বাংলাদেশ পুলিশের সুপারনিউমারারি হিসেবে পদোন্নতিপ্রাপ্ত ১৭ অতিরিক্ত ডিআইজিকে বদলি করেছে সরকার।

বুধবার (১৫ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, শিল্পাঞ্চল পুলিশের মোহাম্মদ আনোয়ার হোসেনকে অতিরিক্ত ডিআইজি হিসেবে পিবিআইতে, এসবির কামরুল হাসানকে মাহমুদকে অতিরিক্ত ডিআইজি হিসেবে এসবিতে, রংপুরের আরপিএমপির তোফায়েল আহমেদকে অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে রংপুরের আরপিএমপিতে, ডিএমপির উপপুলিশ কমিশনার সুফিয়ান আহমেদকে যুগ্ম কমিশনার হিসেবে ডিএমপিতে, সিআইডির মুহাম্মদ বাছির উদ্দিনকে অতিরিক্ত ডিআইজি হিসেবে সিআইডিতে, এসবির মনিরুজ্জামানকে অতিরিক্ত ডিআইজি হিসেবে এসবিতে ও চট্রগ্রাম সিএমপির উপপুলিশ কমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভুইয়াকে অতিরিক্ত ডিআইজি হিসেবে চট্রগ্রাম সিএমপিতে বদলি করা হয়েছে।

এছাড়া পুলিশ সদর দপ্তরের মো. মাহবুবুল করিমকে অতিরিক্ত ডিআইজি হিসেবে পুলিশ সদর দপ্তরে, রাজশাহীর আরএমপির মো. আল মামুনকে অতিরিক্ত ডিআইজি হিসেবে আরএমপিতেই, নারায়ণগঞ্জ শিল্পাঞ্চল পুলিশ-৪ এর মোহা. আসাদুজ্জামানকে অতিরিক্ত ডিআইজি হিসেবে পুলিশ সদর দপ্তরে, এসবির মোহাম্মদ আনিছুর রহমানকে অতিরিক্ত ডিআইজি হিসেবে এসবিতে, রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের ড. আ ক ম আকতারুজ্জামান বসুনিয়াওকে অতিরিক্ত ডিআইজি হিসেবে পুলিশ স্টাফ কলেজে, পুলিশ সদর দপ্তরের মো. জাহাঙ্গীর আলমকে অতিরিক্ত ডিআইজি হিসেবে পুলিশ সদর দপ্তরে, এসবির মোহাম্মদ হায়াতুন নবীকে অতিরিক্ত ডিআইজি হিসেবে সিআইডিতে, পুলিশ সদর দপ্তরের মো. আবদুল্লাহ আল-মামুনকে অতিরিক্ত ডিআইজি হিসেবে পিবিআইতে, পুলিশ স্টাফ কলেজের আফরোজা পারভীনকে অতিরিক্ত ডিআইজি হিসেবে পুলিশ স্টাফ কলেজে এবং রেলওয়ে পুলিশের মো. তোফায়েল আহমেদ মিয়াকে অতিরিক্ত ডিআইজি হিসেবে রেলওয়ে পুলিশ বদলি করা হয়েছে।

টিটি/বিএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow