১৭ বছর পর ভোট দিয়ে উচ্ছ্বসিত ঢাকা-৭ আসনের বিএনপি প্রার্থী হামিদ
দীর্ঘ ১৭ বছর পর ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ঢাকা-৭ আসনের বিএনপি প্রার্থী হামিদুর রহমান হামিদ। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারী) পুরান ঢাকার আগাসাদেক রোডে আইটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে সকাল ৯টা ২০ মিনিটে তিনি ভোট দেন। ভোট দিয়ে ব্যালট বক্সের সামনে তিনি হাত দিয়ে ভি চিহ্ন দেখান। ভোট প্রদান শেষে হামিদুর রহমান হামিদ গণমাধ্যমকে বলেন, ১৭ বছর পর ভোট দিতে পেরে আমি আনন্দিত। কারণ স্বাধীন চিত্তে ভোট দিতে পেরেছি। ভাষায় প্রকাশ করতে পারবো না, এতো সুন্দর পরিবেশে ভোট দিয়ে গেলাম। সবাইকে বলবো আপনারা ভোট দিতে আসেন। সুন্দর পরিবেশ। ঘর থেকে নেমে এসে ভোট দিয়ে যান। জয়ের ব্যাপারে আশা ব্যক্ত করে ঢাকা-৭ এর ধানের শীষের এ প্রার্থী বলেন, জয়ের ব্যাপারে আশাবাদী। ইনশাআল্লাহ সবার ভোট পেয়ে জয়যুক্ত হবো। এ আসনের প্রার্থীরা হলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বি.এন.পি) হামিদুর রহমান হামিদ (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. এনায়েত উল্লা, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ইসহাক সরকার (ফুটবল), জাতীয় পার্টির মোহাম্মদ সাইফুদ্দিন আহম্মেদ মিলন (লাঙ্গল প্রতীক), বাংলাদেশ রিপাবলিকান পার্টির শফিকুর রহমান (হাতি), ইসলামী আ
দীর্ঘ ১৭ বছর পর ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ঢাকা-৭ আসনের বিএনপি প্রার্থী হামিদুর রহমান হামিদ।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারী) পুরান ঢাকার আগাসাদেক রোডে আইটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে সকাল ৯টা ২০ মিনিটে তিনি ভোট দেন। ভোট দিয়ে ব্যালট বক্সের সামনে তিনি হাত দিয়ে ভি চিহ্ন দেখান।
ভোট প্রদান শেষে হামিদুর রহমান হামিদ গণমাধ্যমকে বলেন, ১৭ বছর পর ভোট দিতে পেরে আমি আনন্দিত। কারণ স্বাধীন চিত্তে ভোট দিতে পেরেছি। ভাষায় প্রকাশ করতে পারবো না, এতো সুন্দর পরিবেশে ভোট দিয়ে গেলাম। সবাইকে বলবো আপনারা ভোট দিতে আসেন। সুন্দর পরিবেশ। ঘর থেকে নেমে এসে ভোট দিয়ে যান।
জয়ের ব্যাপারে আশা ব্যক্ত করে ঢাকা-৭ এর ধানের শীষের এ প্রার্থী বলেন, জয়ের ব্যাপারে আশাবাদী। ইনশাআল্লাহ সবার ভোট পেয়ে জয়যুক্ত হবো।
এ আসনের প্রার্থীরা হলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বি.এন.পি) হামিদুর রহমান হামিদ (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. এনায়েত উল্লা, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ইসহাক সরকার (ফুটবল), জাতীয় পার্টির মোহাম্মদ সাইফুদ্দিন আহম্মেদ মিলন (লাঙ্গল প্রতীক), বাংলাদেশ রিপাবলিকান পার্টির শফিকুর রহমান (হাতি), ইসলামী আন্দোলনের মো. আবদুর রহমান (হাতপাখা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. হাবিবুল্লাহ (বটগাছ), বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) মো. শহিদুল ইসলাম (কাঁঠাল), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মাকসুদুর রহমান (ছড়ি), জাতীয় সমাজতান্ত্রিক দলের শাহানা সেলিম (তারা) ও বাসদ মার্ক্সবাদীর সীমা দত্ত (কাঁচি)।
লালবাগ, চকবাজার, বংশাল ও কোতোয়ালি (আংশিক) থানা এলাকা নিয়ে ঢাকা-৭ আসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে ১১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে মোট ভোটার ৪ লাখ ৭৯ হাজার ৩৭৭ জন। সেখানে পুরুষ ভোটার ২ লাখ ৪৮ হাজার ৪৮১ ও নারী ২ লাখ ৩০ হাজার ৮৮৩ জন।
What's Your Reaction?