১৮০ দিনের পরিকল্পনা দেবে সরকার

‘সরকারের অগ্রাধিকার ও কর্মপরিকল্পনা নিয়ে শিগগির একটি ১৮০ দিনের রোডম্যাপ উপস্থাপন করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান এ রোডম্যাপ দেবেন।’ বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। জোনায়েদ সাকি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে অপ্রয়োজনীয় সময়ক্ষেপণ না করে দ্রুত কাজ শুরু করাই এখন সরকারের প্রধান লক্ষ্য। তিনি বলেন, আগামীকাল থেকে পবিত্র রমজান শুরু হচ্ছে। এ সময়ে মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ, বাজার নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জনস্বাস্থ্য সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। সব মন্ত্রণালয় ও দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। সাকি বলেন, মানুষ যে প্রত্যাশা নিয়ে নতুন সরকারকে দায়িত্ব দিয়েছে, তা বাস্তবায়নে কোনো ধরনের অপ্রয়োজনীয় সময় নষ্ট করা হবে না। নির্বাচনকালে যে অঙ্গীকারগুলো করা হয়েছে, সেগুলোর বাস্তবায়ন প্রক্রিয়া এখনই শুরু হবে। তিনি জানান, প্রধানমন্ত্রী দুর্নীতির বিষয়ে মন্ত্রিপরিষদের সদস্যদের কঠোরভাবে সতর্ক করেছেন। কোনো ব্যক্তি বা

১৮০ দিনের পরিকল্পনা দেবে সরকার

‘সরকারের অগ্রাধিকার ও কর্মপরিকল্পনা নিয়ে শিগগির একটি ১৮০ দিনের রোডম্যাপ উপস্থাপন করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান এ রোডম্যাপ দেবেন।’

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।

জোনায়েদ সাকি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে অপ্রয়োজনীয় সময়ক্ষেপণ না করে দ্রুত কাজ শুরু করাই এখন সরকারের প্রধান লক্ষ্য।

তিনি বলেন, আগামীকাল থেকে পবিত্র রমজান শুরু হচ্ছে। এ সময়ে মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ, বাজার নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জনস্বাস্থ্য সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। সব মন্ত্রণালয় ও দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

সাকি বলেন, মানুষ যে প্রত্যাশা নিয়ে নতুন সরকারকে দায়িত্ব দিয়েছে, তা বাস্তবায়নে কোনো ধরনের অপ্রয়োজনীয় সময় নষ্ট করা হবে না। নির্বাচনকালে যে অঙ্গীকারগুলো করা হয়েছে, সেগুলোর বাস্তবায়ন প্রক্রিয়া এখনই শুরু হবে।

তিনি জানান, প্রধানমন্ত্রী দুর্নীতির বিষয়ে মন্ত্রিপরিষদের সদস্যদের কঠোরভাবে সতর্ক করেছেন। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সরকার একটি ‘ক্লিন সরকার’ গঠনের অঙ্গীকার করেছে এবং সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কঠোর অবস্থান নেওয়া হবে।

১৮০ দিনের পরিকল্পনা প্রসঙ্গে সাকি বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে এ বিষয়ে আলোচনা তুলেছেন এবং খুব দ্রুত একটি সুস্পষ্ট কর্মপরিকল্পনা মন্ত্রিসভায় উপস্থাপন করবেন। 

তিনি জানান, রমজানকে সামনে রেখে বাজার তদারকি জোরদার, দ্রব্যমূল্য সহনীয় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।

এমএএস/এমএএইচ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow