১৮ এপ্রিল শুরু হজ ফ্লাইট, আগের দিন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সৌদি সরকার ঘোষিত হজ ব্যবস্থাপনার রোডম্যাপ অনুসারে ১৮ এপ্রিল হজ ফ্লাইট শুরু হবে। প্রথমদিন ফ্লাইট রয়েছে ১৪টি। প্রথম ফ্লাইটটি ১৮ এপ্রিল রাত ১২টা ২০ মিনিটে ছেড়ে যাবে। এর আগে ১৭ এপ্রিল রাত ১১টা ৩৫ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান হজ ফ্লাইটের অনুষ্ঠানিক উদ্বোধন করবেন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ধর্ম মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। ধর্ম মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, ১৭ এপ্রিল রাত ১১টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বছর বাংলাদেশ থেকে হজের উদ্বোধনী ফ্লাইট ১৮ এপ্রিল রাত ১২টা ২০ মিনিটে ৪১৯ জন হজযাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এদিন মোট ১৪টি ফ্লাইট রয়েছে যার মধ্যে ছয়টি বিমান বাংলাদেশ এয়ারলাইনস, চারটি সৌদি আরবের সাউদিয়া ও চারটি ফ্লাইনাস এয়ারলাইনসের। ২০২৬ সালে বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী পবিত্র হজ পালন করবেন। এর মধ্যে সরকারি মাধ্যমে ৪ হাজার ৫৬৫ জন এবং হজ এজেন্সির মাধ্যমে ৭৩ হাজার ৯৩৫ জন হজ পালনের জন্য যাব

১৮ এপ্রিল শুরু হজ ফ্লাইট, আগের দিন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সৌদি সরকার ঘোষিত হজ ব্যবস্থাপনার রোডম্যাপ অনুসারে ১৮ এপ্রিল হজ ফ্লাইট শুরু হবে। প্রথমদিন ফ্লাইট রয়েছে ১৪টি। প্রথম ফ্লাইটটি ১৮ এপ্রিল রাত ১২টা ২০ মিনিটে ছেড়ে যাবে। এর আগে ১৭ এপ্রিল রাত ১১টা ৩৫ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান হজ ফ্লাইটের অনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ধর্ম মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। ধর্ম মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, ১৭ এপ্রিল রাত ১১টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ বছর বাংলাদেশ থেকে হজের উদ্বোধনী ফ্লাইট ১৮ এপ্রিল রাত ১২টা ২০ মিনিটে ৪১৯ জন হজযাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যাবে।

এদিন মোট ১৪টি ফ্লাইট রয়েছে যার মধ্যে ছয়টি বিমান বাংলাদেশ এয়ারলাইনস, চারটি সৌদি আরবের সাউদিয়া ও চারটি ফ্লাইনাস এয়ারলাইনসের।

২০২৬ সালে বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী পবিত্র হজ পালন করবেন। এর মধ্যে সরকারি মাধ্যমে ৪ হাজার ৫৬৫ জন এবং হজ এজেন্সির মাধ্যমে ৭৩ হাজার ৯৩৫ জন হজ পালনের জন্য যাবেন।

সৌদি আরবের সঙ্গে সই হওয়া হজচুক্তি অনুসারে মোট হজযাত্রীর শতকরা ৫০ শতাংশ বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিবহন করবে। বাকি ৫০ শতাংশে মধ্যে সৌদি আরবের সাউদিয়া শতকরা ৩৫ শতাংশ ও ফ্লাইনাস ১৫ শতাংশ হজযাত্রী পরিবহন করবে।

২১ মে প্রি-হজ ফ্লাইট শেষ হবে। প্রি-হজ ফ্লাইট ২০৭টি, যার মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১০২টি, সাউদিয়ার ৭৫টি ও ফ্লাইনাস ৩০টি ফ্লাইট পরিচালনা করবে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজের আনুষ্ঠানিকতা শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে এবং তা ১ জুলাই শেষ হবে।

এমএএস/এএমএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow