১৮ বছরের অন্ধকার জীবন নিয়ে রাহিতুল ইসলামের নতুন বই ‘বাদলের কারাবাস’
স্বপ্ন ছিল সম্রাট শাহজাহানের অমর সৃষ্টি তাজমহল দেখা। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে তাজমহলের বদলে কপালে জুটেছিল দিল্লির কুখ্যাত তিহার জেলের অন্ধকার প্রকোষ্ঠ। কেবল নামের আংশিক মিলের কারণে খুনের দায় ঘাড়ে নিয়ে জীবনের শ্রেষ্ঠ ১৮টি বছর হারাল বাদল ফরাজী। তার জীবনের অবিশ্বাস্য ও রোমহর্ষ সত্য কাহিনী এবার উঠে আসছে উপন্যাসের পাতায়।
প্রথমা প্রকাশিত ‘বাদলের কারাবাস’ শিরোনামের বইটির প্রি-অর্ডার শুরু হয়েছে প্রথমা ডটকমসহ দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্মগুলোতে।
বাংলাদেশি নাগরিক বাদল ফরাজী ২০০৮ সালে নিছক ভ্রমণের উদ্দেশে ভারত গিয়ে দিল্লি পুলিশের হাতে ধরা পড়েন। অথচ তিনি ছিলেন পুরোপুরি নিরপরাধ। ভুল বিচারের শিকার হয়ে ভারতের নিম্ন আদালতে যাবজ্জীবন কারাদণ্ড পান বাদল। নানা ঘটনার ঘনঘটার পরে দীর্ঘ এক যুগের বেশি সময় সেখানকার জেলে কাটিয়ে ২০১৮ সালে বন্দি-বিনিময় চুক্তির আওতায় দেশে ফিরতে পারেন তিনি। তবু আজও পুরোপুরি মুক্তি মেলেনি তার। এখনো তিনি বাংলাদেশের জেলে জীবন কাটাচ্ছেন। এরই মধ্যে বাদলের ফেরার অপেক্ষায় দিন গুনে গুনে মারা গেছেন তার বাবা।