১৯ মাসেও নারী ফুটবলাররা পাননি পুরস্কারের দেড় কোটি টাকা

তাবিথ আউয়ালের নেতৃত্বাধীন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দায়িত্ব নেওয়ার পরপরই নারী ফুটবল দল দ্বিতীয়বার জিতেছিল সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা। ২০২৪ সালের ৯ নভেম্বর নতুন কমিটির প্রথম নির্বাহী সভায় বাফুফে নারী ফুটবল দলকে দেড় কোটি টাকা পুরস্কার দেবে বলে সিদ্ধান্ত নিয়েছিল এবং সভার পর গণমাধ্যমে ঘটা করে সেই ঘোষণাও দিয়েছিল। ঋতুপর্ণা-আফঈদাদের সেই সাফল্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও সাউথইস্ট ব্যাংকসহ কয়েকটি প্রতিষ্ঠানও পুরস্কার ঘোষণা করেছিল। সব প্রতিষ্ঠানই তাদের ঘোষিত পুরস্কারের টাকা নারী ফুটবলারদের বুঝিয়ে দিয়েছে। ব্যতিক্রম শুধু বাফুফে। ২০ মাস অতিক্রম হলেও বাফুফের ঘোষিত পুরস্কারের দেড় কোটি টাকা এখনো পাননি নারী ফুটবলাররা। ২০০৩ সালের পর পুরুষ ফুটবল দল দক্ষিণ এশিয়ার সেরা হতে পারেনি। মেয়েরা ২০২২ ও ২০২৪ সালে নেপালের মাটিতে ফাইনালে স্বাগতিকদের হারিয়ে দুইবার চ্যাম্পিয়ন হয়েছে। বাফুফের গর্ব করার মতো অর্জন বলতে মেয়েদের টানা দুইবার সাফ জয়। অথচ বাফুফেই খেলোয়াড়দের পুরস্কারের টাকা দেয়নি। পাবো, পাচ্ছি-এমন আশায় থাকা নারী ফুটবলাররা আরেকটি সাফে অংশ নিতে যাচ্ছে। সোমবার ভ

১৯ মাসেও নারী ফুটবলাররা পাননি পুরস্কারের দেড় কোটি টাকা

তাবিথ আউয়ালের নেতৃত্বাধীন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দায়িত্ব নেওয়ার পরপরই নারী ফুটবল দল দ্বিতীয়বার জিতেছিল সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা। ২০২৪ সালের ৯ নভেম্বর নতুন কমিটির প্রথম নির্বাহী সভায় বাফুফে নারী ফুটবল দলকে দেড় কোটি টাকা পুরস্কার দেবে বলে সিদ্ধান্ত নিয়েছিল এবং সভার পর গণমাধ্যমে ঘটা করে সেই ঘোষণাও দিয়েছিল।

ঋতুপর্ণা-আফঈদাদের সেই সাফল্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও সাউথইস্ট ব্যাংকসহ কয়েকটি প্রতিষ্ঠানও পুরস্কার ঘোষণা করেছিল। সব প্রতিষ্ঠানই তাদের ঘোষিত পুরস্কারের টাকা নারী ফুটবলারদের বুঝিয়ে দিয়েছে। ব্যতিক্রম শুধু বাফুফে। ২০ মাস অতিক্রম হলেও বাফুফের ঘোষিত পুরস্কারের দেড় কোটি টাকা এখনো পাননি নারী ফুটবলাররা।

২০০৩ সালের পর পুরুষ ফুটবল দল দক্ষিণ এশিয়ার সেরা হতে পারেনি। মেয়েরা ২০২২ ও ২০২৪ সালে নেপালের মাটিতে ফাইনালে স্বাগতিকদের হারিয়ে দুইবার চ্যাম্পিয়ন হয়েছে। বাফুফের গর্ব করার মতো অর্জন বলতে মেয়েদের টানা দুইবার সাফ জয়। অথচ বাফুফেই খেলোয়াড়দের পুরস্কারের টাকা দেয়নি।

পাবো, পাচ্ছি-এমন আশায় থাকা নারী ফুটবলাররা আরেকটি সাফে অংশ নিতে যাচ্ছে। সোমবার ভারতের গোয়ায় শুরু হয়েছে সাফ নারী চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশের প্রথম ম্যাচ বৃহস্পতিবার মালদ্বীপের বিপক্ষে। হ্যাটট্রিক শিরোপার সামনে দাঁড়ানো মেয়েদের টুর্নামেন্ট শুরুর আগেও পুরস্কারের টাকাটা দেয়নি বাফুফে।

কেবল পুরস্কারের টাকাই নয়, নারী ফুটবলারদের বেশ কয়েকটি ম্যাচ ফিও পাওনা আছে। বেতনও বাকি দুই মাসের।

আরআই/এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow