১ জুলাই থেকে বেতন বৃদ্ধি, বাজেট বক্তৃতায় ঘোষণা
সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো আগামী অর্থবছরের শুরু থেকে ধাপে ধাপে বাস্তবায়নের ঘোষণা দিয়েছে সরকার। বৃহস্পতিবার (১১ জুন) ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় এ ঘোষণা দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, সরকারি কর্মচারীরা প্রায় ১১ বছর ধরে একই বেতন কাঠামোর আওতায় বেতন-ভাতা পাচ্ছেন। এ সময়ের মধ্যে মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে, ফলে নতুন বেতন কাঠামোর প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। তিনি জানান, সরকারি কর্মচারীদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি এবং ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রাখতে আগামী ১ জুলাই ২০২৬ থেকে নতুন বেতন কাঠামো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। সরকারের এই উদ্যোগে লাখো সরকারি কর্মকর্তা-কর্মচারী উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে। তবে নতুন বেতন কাঠামোয় বেতন-ভাতা কতটা বৃদ্ধি পাবে এবং বাস্তবায়নের বিস্তারিত রূপরেখা পরে জানানো হবে বলে ধারণা করা হচ্ছে।
সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো আগামী অর্থবছরের শুরু থেকে ধাপে ধাপে বাস্তবায়নের ঘোষণা দিয়েছে সরকার। বৃহস্পতিবার (১১ জুন) ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় এ ঘোষণা দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, সরকারি কর্মচারীরা প্রায় ১১ বছর ধরে একই বেতন কাঠামোর আওতায় বেতন-ভাতা পাচ্ছেন। এ সময়ের মধ্যে মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে, ফলে নতুন বেতন কাঠামোর প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
তিনি জানান, সরকারি কর্মচারীদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি এবং ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রাখতে আগামী ১ জুলাই ২০২৬ থেকে নতুন বেতন কাঠামো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।
সরকারের এই উদ্যোগে লাখো সরকারি কর্মকর্তা-কর্মচারী উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে। তবে নতুন বেতন কাঠামোয় বেতন-ভাতা কতটা বৃদ্ধি পাবে এবং বাস্তবায়নের বিস্তারিত রূপরেখা পরে জানানো হবে বলে ধারণা করা হচ্ছে।
What's Your Reaction?