১ হাজার ইউক্রেনীয় সেনার মরদেহ ফেরত দিল রাশিয়া
ইউক্রেন-রাশিয়ার চলমান যুদ্ধের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে হওয়া আলোচনায় নিহত সেনাদের মরদেহ নিজ নিজ দেশে পাঠানোর বিষয়ে সম্মত হয়েছিল দুই দেশ। এরই অংশ হিসেবে ৪১ জন রুশ সেনার মরদেহের বিনিময়ে রাশিয়া এক হাজার ইউক্রেনীয় সেনার মরদেহ হস্তান্তর করেছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছে আন্তর্জাতিক বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, এখন পর্যন্ত ১২ হাজারের বেশি মরদেহ কিয়েভের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে মস্কো ২০০-এর বেশি রুশ সেনার মরদেহ ফেরত পেয়েছে। এরপর নতুন করে এবার এক হাজার ইউক্রেনীয় সেনা হস্তান্তরের তথ্য জানা গেল। এদিকে গত ২৪ ঘণ্টায় রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে ইউক্রেনের বাহিনী শতাধিক ড্রোন হামলা চালিয়েছে বলে জানিয়েছে রাশিয়া। এসব হামলায় অন্তত একজন নিহত এবং একাধিক ব্যক্তি আহত হয়েছেন। তথ্য অনুযায়ী, গ্রাইভোরনস্কি জেলায় গ্রাইভোরন শহরসহ গ্লোতোভো, গোলভচিনো, গোরা-পোদোল, দুনাইকা, জামোস্তিয়ে এবং মোশচেনোয় গ্রামে মোট ৩৬টি ড্রোন হামলা চালানো হয়, যার মধ্যে ১৬টি ভূপাতিত করা হয়েছে।
ইউক্রেন-রাশিয়ার চলমান যুদ্ধের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে হওয়া আলোচনায় নিহত সেনাদের মরদেহ নিজ নিজ দেশে পাঠানোর বিষয়ে সম্মত হয়েছিল দুই দেশ। এরই অংশ হিসেবে ৪১ জন রুশ সেনার মরদেহের বিনিময়ে রাশিয়া এক হাজার ইউক্রেনীয় সেনার মরদেহ হস্তান্তর করেছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছে আন্তর্জাতিক বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, এখন পর্যন্ত ১২ হাজারের বেশি মরদেহ কিয়েভের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে মস্কো ২০০-এর বেশি রুশ সেনার মরদেহ ফেরত পেয়েছে। এরপর নতুন করে এবার এক হাজার ইউক্রেনীয় সেনা হস্তান্তরের তথ্য জানা গেল।
এদিকে গত ২৪ ঘণ্টায় রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে ইউক্রেনের বাহিনী শতাধিক ড্রোন হামলা চালিয়েছে বলে জানিয়েছে রাশিয়া। এসব হামলায় অন্তত একজন নিহত এবং একাধিক ব্যক্তি আহত হয়েছেন।
তথ্য অনুযায়ী, গ্রাইভোরনস্কি জেলায় গ্রাইভোরন শহরসহ গ্লোতোভো, গোলভচিনো, গোরা-পোদোল, দুনাইকা, জামোস্তিয়ে এবং মোশচেনোয় গ্রামে মোট ৩৬টি ড্রোন হামলা চালানো হয়, যার মধ্যে ১৬টি ভূপাতিত করা হয়েছে।
What's Your Reaction?