২০০ কি.মি. গতিতে বল করবো: শাহিন শাহ আফ্রিদি

বেশ কিছু দিন ধরেই সমালোচনার শিকার পাকিস্তানের পেসাররা। বিশেষ করে বলের গতি কমে যাওয়ায়। যে পেসাররা বিশ্বব্যাপী প্রশংসিত ছিলেন গতির কারণে। তাদের গতি কমে যাওয়ায় শুরু হয়েছে একের পর এক সমালোচনা। তবে সব সমালোচনার জবাব দিয়েছেন শাহিন শাহ আফ্রিদি। পাকিস্তানের ওয়ানডে অধিনায়কের মতে, অতিরিক্ত ম্যাচ খেলা ও ক্লান্তির কারণেই বোলারদের গতিতে কিছুটা প্রভাব পড়েছে। তবে তিনি আশ্বস্ত করেছেন যে, পেসাররা আবারও আগের ধার ফিরে পেতে কাজ করে যাচ্ছেন। সম্প্রতি বাংলাদেশের বিপক্ষে ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল পাকিস্তান। সেই সিরিজে পাকিস্তানের পেসাররা ১৩০ কিলোমিটার গতির মাঝামাঝি বোলিং করেন। এরপর থেকেই শুরু হয় সমালোচনা। এ প্রসঙ্গে শাহিন বলেন, ‘পেস বোলিংয়ের ক্ষেত্রে মানুষকে বুঝতে হবে, একটি মেশিন যদি একটানা চলতে থাকে, তাহলে একসময় সেটারও রক্ষণাবেক্ষণ প্রয়োজন হয়। আমাদের অনেক পেসার দীর্ঘ সময় ধরে নিয়মিত ক্রিকেট খেলছে। একজন খেলোয়াড় যখন সতেজ ও বিশ্রামপ্রাপ্ত থাকে, তখন স্বাভাবিকভাবেই বেশি গতিতে ও তীব্রতায় বোলিং করতে পারে।’ তিনি আরও বলেন, ‘পাকিস্তানের ফাস্ট বোলাররা দেশের জন্য সবকিছু উজাড় করে দিতে প্রস্তুত।

২০০ কি.মি. গতিতে বল করবো: শাহিন শাহ আফ্রিদি

বেশ কিছু দিন ধরেই সমালোচনার শিকার পাকিস্তানের পেসাররা। বিশেষ করে বলের গতি কমে যাওয়ায়। যে পেসাররা বিশ্বব্যাপী প্রশংসিত ছিলেন গতির কারণে। তাদের গতি কমে যাওয়ায় শুরু হয়েছে একের পর এক সমালোচনা। তবে সব সমালোচনার জবাব দিয়েছেন শাহিন শাহ আফ্রিদি।

পাকিস্তানের ওয়ানডে অধিনায়কের মতে, অতিরিক্ত ম্যাচ খেলা ও ক্লান্তির কারণেই বোলারদের গতিতে কিছুটা প্রভাব পড়েছে। তবে তিনি আশ্বস্ত করেছেন যে, পেসাররা আবারও আগের ধার ফিরে পেতে কাজ করে যাচ্ছেন।

সম্প্রতি বাংলাদেশের বিপক্ষে ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল পাকিস্তান। সেই সিরিজে পাকিস্তানের পেসাররা ১৩০ কিলোমিটার গতির মাঝামাঝি বোলিং করেন। এরপর থেকেই শুরু হয় সমালোচনা।

এ প্রসঙ্গে শাহিন বলেন, ‘পেস বোলিংয়ের ক্ষেত্রে মানুষকে বুঝতে হবে, একটি মেশিন যদি একটানা চলতে থাকে, তাহলে একসময় সেটারও রক্ষণাবেক্ষণ প্রয়োজন হয়। আমাদের অনেক পেসার দীর্ঘ সময় ধরে নিয়মিত ক্রিকেট খেলছে। একজন খেলোয়াড় যখন সতেজ ও বিশ্রামপ্রাপ্ত থাকে, তখন স্বাভাবিকভাবেই বেশি গতিতে ও তীব্রতায় বোলিং করতে পারে।’

তিনি আরও বলেন, ‘পাকিস্তানের ফাস্ট বোলাররা দেশের জন্য সবকিছু উজাড় করে দিতে প্রস্তুত। আমরা সবাই চিন্তা করছি কীভাবে আবার গতিবেগ বাড়ানো যায়। কোচিং স্টাফ ও টিম ম্যানেজমেন্টও এ নিয়ে কাজ করছে।’

নিজের বোলিং গতি নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মজা করে শাহীন বলেন, ‘আপনি যদি আমার ব্যাপারে জানতে চান, তাহলে আপনার জন্য আমি ২০০ কিলোমিটার গতিতে বল করার চেষ্টা করব!’

আজ থেকে শুরু হতে যাচ্ছে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। কথা বলেছেন সেই ম্যাচের প্রস্তুতি নিয়েও। তিনি জানান, লাহোরে প্রধান কোচ মাইক এবং নির্বাচকদের তত্ত্বাবধানে ২৮-২৯ জন ক্রিকেটারকে নিয়ে অনুষ্ঠিত প্রস্তুতি ক্যাম্প বেশ ফলপ্রসূ হয়েছে।

শাহীন বলেন, ‘ওয়ানডে ক্রিকেট খুব বেশি খেলা হয়নি সম্প্রতি, তাই ছন্দ ফিরে পাওয়া ও সঠিক প্রস্তুতির জন্য এই ক্যাম্পটি গুরুত্বপূর্ণ ছিল। অনুশীলন সেশনগুলো খুব ভালো হয়েছে এবং আমরা ভালো পারফরম্যান্সের ব্যাপারে আশাবাদী।’

আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow