২০১৮ সালের চ্যাম্পিয়ন দলকে ছাড়িয়ে গেছে বর্তমান ফ্রান্স? যা বললেন পগবা
২০১৮ সালে চ্যাম্পিয়ন হওয়ার পর গত বিশ্বকাপেও ফাইনাল খেলেছে ফ্রান্স। এবারও দলটি আছে ফেভারিটের তালিকায়। ফ্রান্সের হয়ে ২০১৮ বিশ্বকাপ জয়ী দলের সদস্য পল পগবার বিশ্বাস, প্রতিভা ও সামর্থ্যের বিচারে বর্তমান ফরাসি দলটি ২০১৮ সালে বিশ্বকাপজয়ী দলের চেয়েও শক্তিশালী। তাই উত্তর আমেরিকায় চলমান বিশ্বকাপে দিদিয়ে দেশমের শিষ্যরাই শিরোপা জয়ের অন্যতম দাবিদার বলে মনে করছেন এই মিডফিল্ডার। ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ৩৩ বছর বয়সী পগবা বলেন, \'হ্যাঁ। আমার মনে হয় সবাই তাদেরকে ফেভারিট হিসেবে দেখছে। সম্ভবত বিশ্বের সেরা খেলোয়াড়রা তাদের দলে আছে। কিন্তু বিশ্বকাপ জেতার জন্য শুধু এটাই যথেষ্ট নয়। তাদের ওপর অনেক বেশি চাপ রয়েছে। তাদেরকে মান যতটা সম্ভব উঁচু রাখতে হবে।\' ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে ফ্রান্সের ৪-২ গোলের জয়ে একটি গোল করেছিলেন পগবা। সেই জয়ের মাধ্যমে দুই দশকের অপেক্ষা শেষে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ট্রফি ঘরে তোলে ফরাসিরা। সেই দলের কিলিয়ান এমবাপে, এনগোলো কঁতে ও উসমান দেম্বেলের মতো তারকারা এখনও আছেন। পাশাপাশি মাইকেল ওলিসে, হায়ান শেহকি ও উইলিয়াম সালিবার মতো নতুন প্রজন্মের খেলোয়াড়
২০১৮ সালে চ্যাম্পিয়ন হওয়ার পর গত বিশ্বকাপেও ফাইনাল খেলেছে ফ্রান্স। এবারও দলটি আছে ফেভারিটের তালিকায়। ফ্রান্সের হয়ে ২০১৮ বিশ্বকাপ জয়ী দলের সদস্য পল পগবার বিশ্বাস, প্রতিভা ও সামর্থ্যের বিচারে বর্তমান ফরাসি দলটি ২০১৮ সালে বিশ্বকাপজয়ী দলের চেয়েও শক্তিশালী। তাই উত্তর আমেরিকায় চলমান বিশ্বকাপে দিদিয়ে দেশমের শিষ্যরাই শিরোপা জয়ের অন্যতম দাবিদার বলে মনে করছেন এই মিডফিল্ডার।
ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ৩৩ বছর বয়সী পগবা বলেন, 'হ্যাঁ। আমার মনে হয় সবাই তাদেরকে ফেভারিট হিসেবে দেখছে। সম্ভবত বিশ্বের সেরা খেলোয়াড়রা তাদের দলে আছে। কিন্তু বিশ্বকাপ জেতার জন্য শুধু এটাই যথেষ্ট নয়। তাদের ওপর অনেক বেশি চাপ রয়েছে। তাদেরকে মান যতটা সম্ভব উঁচু রাখতে হবে।'
২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে ফ্রান্সের ৪-২ গোলের জয়ে একটি গোল করেছিলেন পগবা। সেই জয়ের মাধ্যমে দুই দশকের অপেক্ষা শেষে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ট্রফি ঘরে তোলে ফরাসিরা। সেই দলের কিলিয়ান এমবাপে, এনগোলো কঁতে ও উসমান দেম্বেলের মতো তারকারা এখনও আছেন। পাশাপাশি মাইকেল ওলিসে, হায়ান শেহকি ও উইলিয়াম সালিবার মতো নতুন প্রজন্মের খেলোয়াড় যোগ হয়ে দলটিকে আরও সমৃদ্ধ করেছে।
পগবার মতে, কাগজে-কলমে বর্তমান ফ্রান্স দলটি তাদের বিশ্বকাপজয়ী দলের চেয়েও এগিয়ে, 'আমার মতে, খেলোয়াড় হিসেবে- প্রতিভা এবং সবকিছু মিলিয়ে তারা আমাদের চেয়ে ভালো। হ্যাঁ, আমি মনে করি তারা আমাদের চেয়ে ভালো। অবশ্যই আশা করি, এটাই তাদের বিশ্বকাপ জিততে সাহায্য করবে।'
তবে দলটিকে ফেভারিট মানলেও কেবল তারকাসমৃদ্ধ স্কোয়াড থাকাই শিরোপা জয়ের নিশ্চয়তা নয় বলেও মনে করিয়ে দিয়েছেন পগবা। তার মতে, বিশ্বকাপের মতো আসরে প্রত্যাশার চাপ সামলে ধারাবাহিক পারফরম্যান্স দেখাতে পারলেই কেবল লক্ষ্য পূরণ সম্ভব।
এসকেডি/এএসএম
What's Your Reaction?