২০২৬ বিশ্বকাপেই শেষ মাহরেজের আলজেরিয়া অধ্যায়

আলজেরিয়ার বিশ্বকাপ স্বপ্ন শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই জাতীয় দলকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন অধিনায়ক রিয়াদ মাহরেজ। সুইজারল্যান্ডের কাছে ২-০ গোলে হেরে ২০২৬ বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পরই আবেগঘন এই ঘোষণা দেন ৩৫ বছর বয়সী এই উইঙ্গার। ম্যাচ শেষে মাহরেজ বলেন, \'লক্ষ্য ছিল পরের রাউন্ডে ওঠা। আমার মনে হয় ম্যাচটি আমাদের নাগালের মধ্যেই ছিল। কিন্তু আমরা ভুল থেকে দুটি গোল হজম করেছি। এই পর্যায়ে এমন ভুলের মূল্য খুব চড়া।\' এরপর তাকে জিজ্ঞেস করা হয়, এটাই কি তার শেষ বিশ্বকাপ ম্যাচ? উত্তরে তিনি শুধু বিশ্বকাপ নয়, জাতীয় দল থেকেই অবসরের ঘোষণা দিয়ে বলেন, \'এটি শুধু আমার শেষ বিশ্বকাপ ম্যাচ নয়। আলজেরিয়া জাতীয় দলের হয়েও এটাই ছিল আমার শেষ ম্যাচ।\' ভ্যানকুভারের বিসি প্লেসে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই সুইজারল্যান্ড কার্যকর ফুটবল খেলেছে। ১০ মিনিটে ব্রিল এম্বোলো গোল করে দলকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধের শুরুতে দান এনদোয়ে ব্যবধান দ্বিগুণ করেন। আলজেরিয়া কয়েকটি সুযোগ পেলেও সেগুলো কাজে লাগাতে পারেনি। মাহরেজেরও একটি ভালো সুযোগ নষ্ট হয়, যা তার হতাশার রাতকে আরও গভীর করে তোলে। বিশ্বকাপের আগেই মাহরেজ জানিয়েছিলেন, ২০২৬ আসরই হবে তার শেষ

২০২৬ বিশ্বকাপেই শেষ মাহরেজের আলজেরিয়া অধ্যায়

আলজেরিয়ার বিশ্বকাপ স্বপ্ন শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই জাতীয় দলকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন অধিনায়ক রিয়াদ মাহরেজ। সুইজারল্যান্ডের কাছে ২-০ গোলে হেরে ২০২৬ বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পরই আবেগঘন এই ঘোষণা দেন ৩৫ বছর বয়সী এই উইঙ্গার।

ম্যাচ শেষে মাহরেজ বলেন, 'লক্ষ্য ছিল পরের রাউন্ডে ওঠা। আমার মনে হয় ম্যাচটি আমাদের নাগালের মধ্যেই ছিল। কিন্তু আমরা ভুল থেকে দুটি গোল হজম করেছি। এই পর্যায়ে এমন ভুলের মূল্য খুব চড়া।'

এরপর তাকে জিজ্ঞেস করা হয়, এটাই কি তার শেষ বিশ্বকাপ ম্যাচ? উত্তরে তিনি শুধু বিশ্বকাপ নয়, জাতীয় দল থেকেই অবসরের ঘোষণা দিয়ে বলেন, 'এটি শুধু আমার শেষ বিশ্বকাপ ম্যাচ নয়। আলজেরিয়া জাতীয় দলের হয়েও এটাই ছিল আমার শেষ ম্যাচ।'

ভ্যানকুভারের বিসি প্লেসে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই সুইজারল্যান্ড কার্যকর ফুটবল খেলেছে। ১০ মিনিটে ব্রিল এম্বোলো গোল করে দলকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধের শুরুতে দান এনদোয়ে ব্যবধান দ্বিগুণ করেন। আলজেরিয়া কয়েকটি সুযোগ পেলেও সেগুলো কাজে লাগাতে পারেনি। মাহরেজেরও একটি ভালো সুযোগ নষ্ট হয়, যা তার হতাশার রাতকে আরও গভীর করে তোলে।

বিশ্বকাপের আগেই মাহরেজ জানিয়েছিলেন, ২০২৬ আসরই হবে তার শেষ বিশ্বকাপ। সেই প্রতিশ্রুতিই এবার পূরণ করলেন তিনি। দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি আলজেরিয়াকে ২০১৯ আফ্রিকা কাপ অব নেশনসের শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং দেশের অন্যতম সফল অধিনায়ক হিসেবে বিদায় নিলেন।

টিটিটি/এসকেডি/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow