২০ দিনে ডিএমপির বিশেষ অভিযানে গ্রেফতার ১৫৩৭

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক এবং অপরাধ দমনে কঠোর অবস্থানে রয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। চলতি জুন মাসের ২০ দিনে বিভিন্ন এলাকায় বিশেষ অভিযানে ১ হাজার ৫৩৭ জনকে গ্রেফতার করেছে ডিএমপি। রোববার (২১ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এই বিশেষ অভিযানে চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি, সন্ত্রাস ও মাদকের মতো অপরাধের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে ৫৪ জন চাঁদাবাজ রয়েছে, যার মধ্যে ১ জন পুলিশি তালিকাভুক্ত এবং বাকি ৫৩ জন তালিকা বহির্ভূত। এছাড়া নগরের নিরাপত্তা বিঘ্নিতকারী সন্ত্রাসী, দস্যু, ছিনতাইকারী ও ডাকাত চক্রের ৪৬৩ জন সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে ডিএমপি। এদিকে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রেখে এই ২০ দিনে ১ হাজার ২০ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ডিএমপি সূত্রে আরও জানা যায়, মহানগরের বাসিন্দাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে

২০ দিনে ডিএমপির বিশেষ অভিযানে গ্রেফতার ১৫৩৭

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক এবং অপরাধ দমনে কঠোর অবস্থানে রয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। চলতি জুন মাসের ২০ দিনে বিভিন্ন এলাকায় বিশেষ অভিযানে ১ হাজার ৫৩৭ জনকে গ্রেফতার করেছে ডিএমপি।

রোববার (২১ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, এই বিশেষ অভিযানে চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি, সন্ত্রাস ও মাদকের মতো অপরাধের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে ৫৪ জন চাঁদাবাজ রয়েছে, যার মধ্যে ১ জন পুলিশি তালিকাভুক্ত এবং বাকি ৫৩ জন তালিকা বহির্ভূত। এছাড়া নগরের নিরাপত্তা বিঘ্নিতকারী সন্ত্রাসী, দস্যু, ছিনতাইকারী ও ডাকাত চক্রের ৪৬৩ জন সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে ডিএমপি।

এদিকে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রেখে এই ২০ দিনে ১ হাজার ২০ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ডিএমপি সূত্রে আরও জানা যায়, মহানগরের বাসিন্দাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধমুক্ত ঢাকা গড়তে পুলিশের এই বিশেষ চিরুনি অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

কেআর/এসএনআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow