‘২০ বছর ধরে এই অবস্থায়, আমিও একজন মানুষ’

মাত্র ১৭ বছর বয়সে পেশাদার ক্যারিয়ার শুরু করেছিলেন নেইমার। সেখানে দারুণ সাফল্যে ফুটবলবিশ্বে সাড়া ফেলে দেন। এরপর বার্সেলোনায় লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের সঙ্গে সর্বজয়ী জুটি গড়ে তোলেন। কাতালুনিয়ায় ক্যারিয়ারের মধ্যগগনে থাকা অবস্থায় বিশ্বরেকর্ড প্রস্তাবে সাড়া দিয়ে পিএসজিতে যান এবং এরপরে একের পর এক ইনজুরি তাকে দৃশ্যপট থেকে সরিয়ে দেয়। সৌদি আরবে ব্যর্থ ও সংক্ষিপ্ত সময় কাটিয়ে ক্যারিয়ার সায়াহ্নে নেইমার ফিরেছেন শৈশবের ক্লাব সান্তোসে। পেশাদার ফুটবলার হওয়ার স্বপ্ন পূরণ করতে শৈশবে নেইমার যে ত্যাগ স্বীকার করেছেন, তা নিয়ে এবার খোলামেলা কথা বলেছেন। সান্তোসের এই ফরোয়ার্ড তার ইউটিউব চ্যানেলে নিজের শৈশব সম্পর্কে বলেন, ‘আমার বয়স তখন ১৩-১৪। আমি স্কুলের ভ্রমণে যেতাম না, বন্ধুদের সঙ্গে সন্ধ্যায় সিনেমা দেখতে যেতাম না, কারণ পারতাম না, পরদিন সকালে ট্রেনিং থাকত।’ নেইমার যোগ করেন, ‘আমি ভাবতাম: ‘ধুর! আমার সব বন্ধু মজা করছে, আর আমি বাড়িতে ছাদের দিকে তাকিয়ে আছি। কিন্তু একটা উদ্দেশ্য ছিল, একটা কারণ ছিল, আমি সেটা বুঝতাম। রাগ হতো, কিন্তু পরের দিন ফুটবল খেলতে পারব ভেবে আবার দারুণ খুশি হয়ে যেতাম।’ বিশ্বজুড়ে খ্যা

‘২০ বছর ধরে এই অবস্থায়, আমিও একজন মানুষ’

মাত্র ১৭ বছর বয়সে পেশাদার ক্যারিয়ার শুরু করেছিলেন নেইমার। সেখানে দারুণ সাফল্যে ফুটবলবিশ্বে সাড়া ফেলে দেন। এরপর বার্সেলোনায় লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের সঙ্গে সর্বজয়ী জুটি গড়ে তোলেন। কাতালুনিয়ায় ক্যারিয়ারের মধ্যগগনে থাকা অবস্থায় বিশ্বরেকর্ড প্রস্তাবে সাড়া দিয়ে পিএসজিতে যান এবং এরপরে একের পর এক ইনজুরি তাকে দৃশ্যপট থেকে সরিয়ে দেয়। সৌদি আরবে ব্যর্থ ও সংক্ষিপ্ত সময় কাটিয়ে ক্যারিয়ার সায়াহ্নে নেইমার ফিরেছেন শৈশবের ক্লাব সান্তোসে।

পেশাদার ফুটবলার হওয়ার স্বপ্ন পূরণ করতে শৈশবে নেইমার যে ত্যাগ স্বীকার করেছেন, তা নিয়ে এবার খোলামেলা কথা বলেছেন। সান্তোসের এই ফরোয়ার্ড তার ইউটিউব চ্যানেলে নিজের শৈশব সম্পর্কে বলেন, ‘আমার বয়স তখন ১৩-১৪। আমি স্কুলের ভ্রমণে যেতাম না, বন্ধুদের সঙ্গে সন্ধ্যায় সিনেমা দেখতে যেতাম না, কারণ পারতাম না, পরদিন সকালে ট্রেনিং থাকত।’

নেইমার যোগ করেন, ‘আমি ভাবতাম: ‘ধুর! আমার সব বন্ধু মজা করছে, আর আমি বাড়িতে ছাদের দিকে তাকিয়ে আছি। কিন্তু একটা উদ্দেশ্য ছিল, একটা কারণ ছিল, আমি সেটা বুঝতাম। রাগ হতো, কিন্তু পরের দিন ফুটবল খেলতে পারব ভেবে আবার দারুণ খুশি হয়ে যেতাম।’

বিশ্বজুড়ে খ্যাতি ও সম্পদ অর্জন করলেও, নেইমার মাঝে মাঝে চান এই সবকিছু থেকে দূরে সরে সাধারণ জীবন উপভোগ করতে। তিনি বলেন, ‘আমি ২০ বছর ধরে এই অবস্থায় আছি। এটা একজন খেলোয়াড় হওয়ার মূল্য। খুব কঠিন। ব্রাজিলে তো আরও কঠিন; মানুষ আপনাকে ছিঁড়ে ফেলে সমালোচনা করে, বোঝে না যে আপনি একজন সাধারণ মানুষ। হ্যাঁ, এটা খুবই কঠিন। আমি কৃতজ্ঞ, কারণ আমি এর জন্য পরিশ্রম করেছি, কিন্তু আমিও একজন মানুষ।’

তিনি আরও জানান, সমালোচনা তাকে কষ্ট দেয়। বার্সেলোনা ও পিএসজির এই তারকা বলেন, ‘কিছু মানুষ আমাকে কোনো কারণ ছাড়াই পছন্দ করে না, এটা দেখে আমার খারাপ লাগে। আমি যেন ভুল করতে পারি না, কিন্তু আমি অনেক ভুল করেছি। আমি মাথা নিচু করি, স্বীকার করি, আর এটা জীবনেরই অংশ। আমার বয়স এখন ৩৪; অনেক ভুল করেছি, সামনে আরও করব।’

এদিকে, ব্রাজিলিয়ান সিরি আ-তে আজ রেমোকে ২-০ গোলে হারিয়েছে নেইমারের দল সান্তোস। এই ম্যাচে ৪০ মিনিটে মিডফিল্ডার থাসিয়ানোর গোলের উৎস ছিলেন নেইমার। ডান প্রান্ত থেকে দারুণ লবে বল বাতাসে ভাসিয়ে রেমোর বক্সে ফেলেন নেইমার। সেখান থেকে গোল করেন থাসিয়ানো। ৮২ মিনিটে বাঁ প্রান্ত থেকে ডিফেন্সচেরা পাস দেন নেইমার। গঞ্জালো এসকোবার সেই পাসটি ধরে ময়জেসকে দেওয়ার পর গোল করেন তিনি।

কোচ কার্লো আনচেলত্তি ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার আগে সান্তোসের হয়ে ১৪টি ম্যাচ খেলার সুযোগ পাবেন নেইমার। তার মধ্যে আজ প্রথম ম্যাচে পুরো সময়ই মাঠে ছিলেন—যেটা তার জন্য কোচ আনচেলত্তির বেঁধে দেওয়া পূর্ণ ফিটনেসে ফেরার শর্ত পূরণ করে। তবে ৮৬ মিনিটে হলুদ কার্ড দেখায় নেইমারের পরিকল্পনা কিছুটা গড়বড়ও হয়ে গেল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow