২০ লাখ টাকা চাঁদা না পেয়ে বাড়িতে গুলি, একজনকে ছুরিকাঘাত

কক্সবাজারের উখিয়ায় ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে আব্দুর রশিদ নামের এক চাল ব্যবসায়ীর বাড়িতে হামলা, গুলিবর্ষণ ও ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এতে একজন গুরুতর আহত হয়েছেন। আহত ব্যক্তির নাম আব্দুল মজিদ। তিনি উখিয়ার পালংখালি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাধিতলা গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। শনিবার (২৯ মার্চ) দিনগত রাতে উখিয়ার পালংখালি ৮ নম্বর ওয়ার্ডের বাধিতলা এলাকায় আব্দুর রশিদের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ভুক্তভোগী আব্দুর রশিদ। ভুক্তভোগী জানান, উখিয়ার পালংখালি আনজুমানপাড়ার সৈয়দুল বশর ও নুরুল বশরের নেতৃত্বে তাদের সশস্ত্র বাহিনীর সদস্যরা দীর্ঘদিন ধরে ব্যবসায়ী আব্দুর রশিদের কাছ থেকে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে শনিবার দিনগত রাতে তারা তার বাড়িতে হামলা চালিয়ে আনুমানিক ১৫-২০ রাউন্ড গুলিবর্ষণ করেন। এসময় আব্দুর রশিদের ভাইয়ের ছেলে আব্দুল মজিদকে ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাইনি

২০ লাখ টাকা চাঁদা না পেয়ে বাড়িতে গুলি, একজনকে ছুরিকাঘাত

কক্সবাজারের উখিয়ায় ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে আব্দুর রশিদ নামের এক চাল ব্যবসায়ীর বাড়িতে হামলা, গুলিবর্ষণ ও ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এতে একজন গুরুতর আহত হয়েছেন।

আহত ব্যক্তির নাম আব্দুল মজিদ। তিনি উখিয়ার পালংখালি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাধিতলা গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।

শনিবার (২৯ মার্চ) দিনগত রাতে উখিয়ার পালংখালি ৮ নম্বর ওয়ার্ডের বাধিতলা এলাকায় আব্দুর রশিদের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ভুক্তভোগী আব্দুর রশিদ।

২০ লাখ টাকা চাঁদা না পেয়ে বাড়িতে গুলি, একজনকে ছুরিকাঘাত

ভুক্তভোগী জানান, উখিয়ার পালংখালি আনজুমানপাড়ার সৈয়দুল বশর ও নুরুল বশরের নেতৃত্বে তাদের সশস্ত্র বাহিনীর সদস্যরা দীর্ঘদিন ধরে ব্যবসায়ী আব্দুর রশিদের কাছ থেকে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে শনিবার দিনগত রাতে তারা তার বাড়িতে হামলা চালিয়ে আনুমানিক ১৫-২০ রাউন্ড গুলিবর্ষণ করেন। এসময় আব্দুর রশিদের ভাইয়ের ছেলে আব্দুল মজিদকে ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জাহাঙ্গীর আলম/এসআর/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow