২২ বছর পর চাঁদপুরে তারেক রহমান, দেখতে জনতার ভিড়

দীর্ঘ ২২ বছর পর চাঁদপুর সফরে এসেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এ সফরকে কেন্দ্র করে গোটা চাঁদপুরজুড়ে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। জেলা শহর থেকে শুরু করে বিভিন্ন উপজেলা ও গ্রামাঞ্চল থেকেও হাজার হাজার মানুষ সকাল থেকেই সমবেত হতে থাকেন প্রধানমন্ত্রীর আগমন ও খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানকে ঘিরে। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে সকাল থেকেই চাঁদপুর শহরের গুরুত্বপূর্ণ সড়ক, অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় ছিল মানুষের ঢল। নারী, পুরুষ, শিশু, তরুণ ও বয়োজ্যেষ্ঠসহ নানা শ্রেণিপেশার মানুষ হাতে জাতীয় পতাকা ও দলীয় ব্যানার নিয়ে উপস্থিত হন। অনেকে জানান, দীর্ঘদিন পর প্রধানমন্ত্রীকে সরাসরি দেখতে পেরে তারা আনন্দিত ও উচ্ছ্বসিত। বিশেষ করে খাল পুনঃখনন প্রকল্প উদ্বোধনকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ছিল ব্যাপক আগ্রহ। স্থানীয় রফিক গাজী বলেন, বহু আগে তারেক রহমান একবার চাঁদপুরে এসেছিলেন। এখন তিনি প্রধানমন্ত্রী হয়ে চাঁদপুরে আসছেন, এটি আমাদের জন্য আনন্দের। তিনি যে উদ্যোগ নিয়েছেন, তা বাস্তবায়িত হলে জলাবদ্ধতা নিরসন, নৌপথ সচল রাখা, কৃষি ব্যবস্থার উন্নয়ন এবং পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

২২ বছর পর চাঁদপুরে তারেক রহমান, দেখতে জনতার ভিড়

দীর্ঘ ২২ বছর পর চাঁদপুর সফরে এসেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এ সফরকে কেন্দ্র করে গোটা চাঁদপুরজুড়ে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। জেলা শহর থেকে শুরু করে বিভিন্ন উপজেলা ও গ্রামাঞ্চল থেকেও হাজার হাজার মানুষ সকাল থেকেই সমবেত হতে থাকেন প্রধানমন্ত্রীর আগমন ও খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানকে ঘিরে।

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে সকাল থেকেই চাঁদপুর শহরের গুরুত্বপূর্ণ সড়ক, অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় ছিল মানুষের ঢল। নারী, পুরুষ, শিশু, তরুণ ও বয়োজ্যেষ্ঠসহ নানা শ্রেণিপেশার মানুষ হাতে জাতীয় পতাকা ও দলীয় ব্যানার নিয়ে উপস্থিত হন।

অনেকে জানান, দীর্ঘদিন পর প্রধানমন্ত্রীকে সরাসরি দেখতে পেরে তারা আনন্দিত ও উচ্ছ্বসিত। বিশেষ করে খাল পুনঃখনন প্রকল্প উদ্বোধনকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ছিল ব্যাপক আগ্রহ।

স্থানীয় রফিক গাজী বলেন, বহু আগে তারেক রহমান একবার চাঁদপুরে এসেছিলেন। এখন তিনি প্রধানমন্ত্রী হয়ে চাঁদপুরে আসছেন, এটি আমাদের জন্য আনন্দের। তিনি যে উদ্যোগ নিয়েছেন, তা বাস্তবায়িত হলে জলাবদ্ধতা নিরসন, নৌপথ সচল রাখা, কৃষি ব্যবস্থার উন্নয়ন এবং পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

২২ বছর পর চাঁদপুরে তারেক রহমান, দেখতে জনতার ভিড়

অনুষ্ঠানস্থলে আসা ফিরোজা খাতুন বলেন, আমরা এখনো ফ্যামিলি কার্ড পাইনি। তারেক রহমানের কাছে অনুরোধ, আমরা যারা অসহায় পরিবার আছি, আমাদের যেন ফ্যামিলি কার্ড দেওয়া হয়।

জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক জানান, প্রধানমন্ত্রীর এই সফর শুধু রাজনৈতিক দিক থেকেই গুরুত্বপূর্ণ নয়, বরং চাঁদপুরের উন্নয়ন কর্মকাণ্ডেও নতুন গতি সঞ্চার করবে।

দিনব্যাপী সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান শাহরাস্তি উপজেলার খোদ্দ খাল ও চাঁদপুর সদর উপজেলার ঘোষেরহাট এলাকার বিশ্বখাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন।

এছাড়া তিনি চাঁদপুর সরকারি কলেজ মাঠে রাজরাজেশ্বর ইউনিয়নের একটি ওয়ার্ডের ৩৭০ জন উপকারভোগীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন। একইসঙ্গে চাঁদপুর থেকে দেশের ২২ জেলায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন তিনি।

সফরের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী চাঁদপুর ক্লাবে অনুষ্ঠিত সাংগঠনিক সভায় যোগদান করবেন।

শরীফুল ইসলাম/এমএন/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow